News Flash

Image

ধুবড়ির চাপরে দায়ের কোপে খুন গৃহবধূ, গ্রেফতার পত্নীহন্তা স্বামী

ধুবড়ি (অসম), ২৭ মাৰ্চ (হি.স.) : ধুবড়ি জেলার অন্তর্গত চাপরের রাঙামাটি গ্রামে ধারালো দায়ের উপর্যুপরি কোপে খুন হয়েছেন গৃহবধূ। এ ঘটনায় ঘণ্টাখানের মধ্যে ফেরার পন্তীহন্তা স্বামী সামিনুল রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বুধবার ধুবড়ি জেলা পুলিশ সদর দফতর সূ্ত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার মধ্যরাতে রাঙামাটির জুগলিকান্দা গ্রামে ঘটনাটি সংগঠিত হয়েছে। মৃত গৃহবধূর নাম নাজমিন বেগম।

পুলিশের সূত্রটি জানিয়েছে, কোনও বিষয় নিয়ে স্বামী ও পত্নীর মধ্যে প্রচণ্ড ঝগড়ার ফলে খুনোখুনির মতো ঘটনা সংগঠিত করেছে সামিনুল। তবে নিজের স্ত্রীকে কেন স্বামী সামিনুল রহমান নৃশংসভাবে খুন করেছে, তা এখনও স্পষ্ট নয়। তদন্ত চলছে।

সূত্রটি জানিয়েছে, ঘটনা সংগঠিত করে পালিয়ে গিয়েছিল পত্নীহন্তা সামিনুল। গোটা রাত তালাশি অভিযান চালিয়ে প্রায় এক ঘণ্টার মধ্যে আজ বুধবার ভোররাতের দিকে তার বাড়ির পার্শাবর্তী এক জঙ্গল থেকে পাকড়াও করা হয়েছে খুনি সামিনুলকে।

Releated Posts

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top