News Flash

Image

স্পষ্টীকরণ ডিব্রুগড় পুলিশের, ‘অসমে কোনও চিনা নাগরিককে আটক করা হয়নি’

ডিব্রুগড় (অসম), ২৭ মাৰ্চ (হি.স.) : ‘অসমে কোনও চিনা নাগরিককে আটক করা হয়নি’ বলে স্পষ্টীকরণ দিয়েছে ডিব্রুগড় জেলা পুলিশ।

আজ বুধবার দুপুরে ডিব্রুগড় জেলার অন্তর্গত মোহনবাড়ি বিমানবন্দরে একজন প্রশাসনিক ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রাজ্য পুলিশের স্পেশাল ব্রাঞ্চের আধিকারিকের এক দল তিন চিনা কূটনীতিকে আটক করেছে বলে খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছিল। প্রকাশিত ওই খবরের পরিপ্রেক্ষিতে জেলা পুলিশ সদর দফতর থেকে এক বিবৃতি জারি করে পরিস্থিতি স্পষ্ট করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘প্লিজ নোট করুন, কোনও চিনা নাগরিককে ডিব্রুগড় পুলিশ আটক করেনি। তাঁদের এসকোর্ট দিয়ে তিনসুকিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁরা একদিন থাকবেন।’

এখানে উল্লেখ করা যেতে পারে, আজ একটি খবর প্রকাশ করা হয়েছিল, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে লেখা হয়েছিল ‘আজ দুপুরে একজন প্রশাসনিক ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রাজ্য পুলিশের স্পেশাল ব্রাঞ্চের আধিকারিকের এক দল তিন চিনা কূটনীতিকে আটক করে তাঁদের কাছে ভারতের বিদেশ এবং স্বরাষ্ট্র মন্ত্রালয়ের কোনও ছাড়পত্র আছে কিনা তা যাচাই করে। যাচাই করে তাঁদের কাছে চাইনিজ ডিপ্লোম্যাটিক পাসপোর্ট পাওয়া গেছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করছেন রাজ্য পুলিশের পদস্থ আধিকারিকরা। আটক তিন কূটনীতিক মার্ঘেরিটায় (তিনসুকিয়া জেলার অন্তর্গত) যুদ্ধ স্মৃতিসৌধ পরিদর্শন করতে এখানে এসেছেন বলে নাকি জেরায় জানিয়েছেন।’

Releated Posts

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026
Scroll to Top