News Flash

  • Home
  • দিনের খবর
  • পশ্চিমবঙ্গে ২, দেশে ১৪ কেন্দ্রে বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থীদের নাম ঘোষণা
Image

পশ্চিমবঙ্গে ২, দেশে ১৪ কেন্দ্রে বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থীদের নাম ঘোষণা

নয়াদিল্লি, ২৬ মার্চ, (হি.স.): পশ্চিমবঙ্গে বরানগর ও ভগবানগোলার বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থীদের নাম ঘোষণা করা হল। মঙ্গলবার এই সঙ্গে দেশের আরও ৩ রাজ্যে ১২ প্রার্থীর নাম দিল্লি থেকে ঘোষণা করা হয়েছে।

বরানগর ও ভগবানগোলার প্রার্থী করা হয়েছে যথাক্রমে সজল ঘোষ ও ভাস্কর সরকারকে। বরানগরের বিধায়ক তাপস রায় সম্প্রতি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি-তে আসায় আসনটি শূন্য হয়েছিল। গত ১৫ ফেব্রুয়ারি প্রয়াত হন ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি। তাই এই দুই বিধানসভা কেন্দ্রে বিধানসভার উপনির্বাচন হচ্ছে।

গুজরাতের বীজাপুর, পোরবন্দর, মনাবদর, খাম্ভাট, বাঘোডিয়া, হিমাচল প্রদেশের ধর্মশালা, লাহুল এবং স্পিটি, সুজনপুর, বরসার, গাগরেট ও কুটলেহার, কর্ণাটকের শোরাপুরের বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থীতালিকাও এই সঙ্গে প্রকাশিত হয়েছে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top