News Flash

  • Home
  • খেলা
  • শতদলকে হারিয়ে প্রথম লীগে পরাজয়ের জবাব দিল ব্লাডমাউথ
Image

শতদলকে হারিয়ে প্রথম লীগে পরাজয়ের জবাব দিল ব্লাডমাউথ

শতদল সঙ্ঘ-‌৯৩

ব্লাডমাউথ-‌৯৭/‌২

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।।

ব্লাডমাউথে অসহায় আত্মসমর্পন শতদল সঙ্ঘের। ৮ ম্যাচ খেলে ৪ টি ম্যাচে জয়লাভ করে ১৬ পয়েন্ট নিয়ে আপাতত চতুর্থ স্থানে রয়েছে ব্লাডমাউথ। অপরদিকে ১ ম্যাচ বেশী খেলে ৮ পয়েন্ট নিয়ে অবনমনের পথে শতদল সঙ্ঘ। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন লিগ ক্রিকেটে। মঙ্গলবার টি আই টি মাঠে অনুষ্ঠিত ম্যাচে ব্লাডমাউথ জয়লাভ করে ৮ উইকেটে। ম্যাচে আগাগোড়া প্রাধান্য নিয়ে খেলেন দীপক ভাটনাগরের ছেলেরা। শতদল সঙ্ঘের গড়া ৯৩ রানের জবাবে ব্লাডমাউথ ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে ব্লাডমাউথের বোলারদের সাড়াশি আক্রমণে শুরু থেকেই উইকেট হারাতে থাকে দুর্বল শতদল সঙ্ঘ। দল ২৭.‌৩ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৯৩ রান করতে সক্ষম হয়। দলের প্রথমসারির ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় অল্প রানে গুটিয়ে যায় শতদল সঙ্ঘ। দলের পক্ষে আনন্দ ভৌমিক ৪৪ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২২, দেবপ্রসাদ সিনহা ৫০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২১, মঙ্গেশ যাদব ১২ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২০,কাজল সূত্রধর ১৭ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২ এবং শ্যাম শাকিল গণ ২০ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। ব্লাডমাউথের পক্ষে তুষার সাহা ২৫ রানে ৩ টি, দলনায়ক সৌরভ দাস ১৬ রানে এবং জয়দীপ ভট্টাচার্য ২৪ রানে ২ টি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ২৯ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ব্লাডমাউথ ক্লাব। দলের পক্ষে ওপেনার দ্বীপজয় দেব ৮৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ৩২ রানে এবং রুহিনন্দন পেগু ৫২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২৭ রানে অপরাজিত থেকে যান। এছাড়া ধনবীর সিং ২০ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১২ রান। 

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top