দক্ষিণ ২৪ পরগনা, ২৪ মার্চ (হি.স): মুড়িগঙ্গা নদীতে পড়ে গিয়ে নিখোঁজ যুবক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে। নিখোঁজ যুবকের নাম হরে কৃষ্ণ মান্না। বাড়ি গঙ্গাসাগরের কচুবেড়িয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় রবিবার সকালে পান নিয়ে কচুবেড়িয়া এলসিডি ঘাট থেকে কাকদ্বীপে যাচ্ছিল পান মার্কেটে। হঠাৎ করেই ট্রলারে যাওয়ার সময় হাইহিল লেগে অসাবধানতাবশত মুড়িগঙ্গা নদীতে পড়ে যায় যুবক। তারপর থেকেই নিখোঁজ রয়েছে ওই যুবক। ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে সাগর থানার পুলিশ। তবে সাতসকালে এমন মর্মান্তিক ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। ইতিমধ্যেই মুড়িগঙ্গা নদীতে তল্লাশি শুরু করেছে সাগর থানার পুলিশ।

মুড়িগঙ্গা নদীতে পড়ে গিয়ে নিখোঁজ যুবক
Tags:
Releated Posts
ভারত-মোনাকো সম্পর্ক আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছাবে: পীযূষ গয়াল
নিস/নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): ভারত ও মোনাকোর দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী বছরগুলিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন…
সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির জেরার মুখে পিনারাই বিজয়নের কন্যা ভীণা বিজয়ন
কোচি, ১৭ জুন (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার কোচিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজির…
টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…
জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…


















