News Flash

  • Home
  • খেলা
  • সিনিয়র মহিলা আমন্ত্রণমূলক ক্রিকেটে জুটমিলকে হারিয়ে ব্লাডমাউথ চ্যাম্পিয়ান
Image

সিনিয়র মহিলা আমন্ত্রণমূলক ক্রিকেটে জুটমিলকে হারিয়ে ব্লাডমাউথ চ্যাম্পিয়ান

ব্লাডমাউথ-‌১২৮/‌৫

জুটমিল সি সি-‌৭৪

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। আত্মপ্রকাশেই চমক। আমন্ত্রণমূলক ক্রিকেটে সেরার সম্মান পেলো ব্লাডমাউথ ক্লাব। রবিবার খেতাব নির্ণায়ক ম্যাচে ব্লাডমাউথ ক্লাব ৫৪ রানে পরাজিত করে জুটমিল কোচিং সেন্টারকে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র মহিলাদের আমন্ত্রণ মবলক টি-‌২০ ক্রিকেটে। এদিন এম বি বি স্টেডিয়ামে হয় ফাইনাল ম্যাচটি। ঋজু সাহা-‌র দায়িত্বশীল ব্যাটিং এবং প্রীয়া ত্রিপুরা দুরন্ত বোলিংয়ে খেতাব জয় করে ব্লাডমাউথ ক্লাব। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে ব্লাডমাউথ ক্লাব নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৮ রান করে। দলের পক্ষে দলনায়িকা ঋজু সাহা ৩২ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩০ (‌অপ:‌), অম্বিকা দেবনাথ ৩৮ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ২৮, অনামিকা দাস ৩৯ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২৮ এবং অম্বেষা দাস ৭ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। জুটমিল সি সি-‌র নিকিতা সরকার ১৭ রানে ২ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ব্লাডমাউথেরবোলারদের আটোসাটো বোলিংয়ে মাত্র ৭৪ রান করতে সক্ষম হয় জুটমিল সি সি। দলের পক্ষে কার্যত একা লড়াই করেন ইন্দ্ররাণী জমাতিয়া। ইন্দ্ররাণী ২৯ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩২ রান করেন। এছাড়া দলের আর কোনও ব্যাটসম্যান রুখে দাড়াতে পারেননি। ব্লাডমাউথের পক্ষে প্রীয়া ত্রিপুরা ১৮ রানে ৩ টি এবং অম্বেষা দাস ১৬ রানে ২ টি উইকেট দখল করেন।‌

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top