News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চড়িলামে নির্বাচনী প্রচারে অংশ নিলেন বিপ্লব, বিরোধীদের তীব্র ভাষায় আক্রমন
Image

চড়িলামে নির্বাচনী প্রচারে অংশ নিলেন বিপ্লব, বিরোধীদের তীব্র ভাষায় আক্রমন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ : প্রতিদিনই দলীয় প্রচারে ঝড় তুলছেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব। আজও তার ব্যতিক্রম নয়। রবিবার চড়িলাম বিধানসভা এলাকায় দলীয় কর্মসূচীতে অংশ গ্রহণ করেছেন তিনি। এদিন চড়িলাম বিধানসভার ছেচড়িমাইল স্কুল প্রাঙ্গন থেকে এক নির্বাচনী রেলি অনুষ্ঠিত হয়েছে। এদিনেই এই রেলির অগ্রভাগে সুসজ্জিত গাড়ীতে ছিলেন প্রার্থী বিপ্লব কুমার দেব, বিধায়ক ভগবান দাস সহ দলীয় পদাধিকারিরা। এদিন প্রচুর যুবকরা বাইক রেলিতে অংশ গ্রহণ করেছেন। একপ্রকার ভারতীয় জনতা পার্টির শ্লোগানে মিখরিত হয়ে উঠেছিল সংশ্লিষ্ট এলাকা। এদিনেই এই রেলিটি চড়িলামের বিভিন্ন এলাকায় ঘুরে। রাস্তার দুপাশে প্রচুর মানুষ হাত নেড়ে স্বাগত জানিয়েছেন প্রার্থীকে।  

এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, যারা এখনো বিরোধী দলে রয়েছেন তারা যেন বিজেপি দলে এসে সামিল হন। কেননা রাজ্যে বিরোধীদের কোনো অস্তিত্ব নেই। বিপ্লব কুমার দেব বিরোধীদের আক্রমন করে বলেন, “জিতেন্দ্র চৌধুরী বিরোধী দলনেতা হয়েছেন আমাদের দয়ার কারণে, আর সাব্রুম থেকে বিধানসভা নির্বাচনে জিতেছেন প্রদ্যুত কিশোরের দয়ার কারণে।” তিনি আরো বলেন, ২০১৮ সালের আগে ত্রিপুরায় কংগ্রেস বনাম সিপিআইএম ছিল। কিন্তু এখন তারা বন্ধু। একজোটে লড়াই করছে। তারা অতীত ভুলে গেছে। তিনি এদিন বলেন, ২০১৮ সালের আগে সিপিআইএম আর কংগ্রেস একে অপরের শত্রু ছিল। কিন্তু আজ তা মিতালীতে পরিণত হয়েছে। বিপ্লব কুমার দেব বলেন ত্রিপুরার মানুষকে আর বোকা বানানো সম্ভব নয়, মানুষ জানে, কোনটা সঠিক, তাই আগামী লোকসভা নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত বলেই জানালেন প্রার্থী।  

Releated Posts

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

ধর্মনগর-কৈলাসহর সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবিতে সরব এলাকাবাসী

ধর্মনগর, ১ আগস্ট: ধর্মনগর-কৈলাসহর সড়কের চলমান রক্ষণাবেক্ষণ কাজে অনিয়মের অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ,…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

১৫ আগস্টের মধ্যে বকেয়া ৩০ কোটি টাকা মেটানোর আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর, সন্তুষ্ট টিইসিএল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধের দাবিকে সামনে রেখে শনিবার রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথের সঙ্গে বৈঠকে…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top