News Flash

  • Home
  • প্রধান খবর
  • আম আদমি পার্টি মদের প্রেমে মজেছে, সাংরুরে বিষমদে মৃত্যুতে তোপ পুনাওয়ালার
Image

আম আদমি পার্টি মদের প্রেমে মজেছে, সাংরুরে বিষমদে মৃত্যুতে তোপ পুনাওয়ালার

নয়াদিল্লি, ২৩ মার্চ (হি.স.): পঞ্জাবের সাংরুরে বিষমদ কাণ্ডে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ২০। বিষমদে এই মৃত্যুর ঘটনায় এবার পঞ্জাবের আম আদমি পার্টি সরকারের তীব্র সমালোচনা করেছেন বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনেওয়ালা। শনিবার শেহজাদ বলেছেন, “আম আদমি পার্টি মদের প্রেমে মজেছে। এই মদ দিল্লিতে দুর্নীতির হাতিয়ার এবং পঞ্জাবে মৃত্যুর অস্ত্র। এখন খবর বেরিয়েছে যে, ভগবন্ত মানের জেলা সাংরুরে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, কিন্তু ভগবন্ত মান-এর অগ্রাধিকার হল ক্ষমতার নেশায় দিল্লিতে এসে রাজনীতি করা।”

উল্লেখ্য, শনিবার এডিজিপি গুরিন্দর ধিল্লন বলেছেন, এই মামলার এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার তদন্তে ৪ সদস্যের বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। শনিবার প্রশাসন সূত্রের খবর, আরও ৬ জনের মৃত্যুর পর মৃতের সংখ্যা বেড়ে ২০ হয়েছে। এদিকে, এই ঘটনার তদন্তে পুলিশের অতিরিক্ত মহাপরিচালক (এডিজিপি) পদমর্যাদার আধিকারিকদের নেতৃত্বে ৪ সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। ১১ জনের চিকিৎসা চলছে পাটিয়ালার রাজীন্দ্র হাসপাতালে এবং ৬ জন সাংরুরের সিভিল হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার সাংরুর সিভিল সার্জন কিরপাল সিং বলেছেন, এই ঘটনায় এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে।

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top