News Flash

  • Home
  • দিনের খবর
  • তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, নাম ৯ জনের
Image

তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, নাম ৯ জনের

নয়াদিল্লি, ২১ মার্চ (হি. স.) : বৃহস্পতিবার তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। যদিও এদিন মাত্র ৯ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। আর সকল প্রার্থীই তামিলনাড়ুর।

জল্পনা মতোই এই তালিকায় সবথেকে বড় চমক তেলঙ্গানার প্রাক্তন রাজ্যপাল তামিলসাই সৌন্দররাজন। চেন্নাই দক্ষিণ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। তালিকায় আছেন বিজেপির তামিলনাড়ুর সভাপতি কে আন্নামালাই, কেন্দ্রীয় মন্ত্রী এল মুরুগানের নাম। প্রসঙ্গত, তামিলনাড়ুতে ৩৯টি লোকসভা আসনের মধ্যে ২০টি আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করেছে বিজেপি। বাকি ১৯টি আসনে প্রার্থী দেবে এনডিএ-র শরিকরা।

উল্লেখ্য, এর আগে ১৯৫ জনের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বিজেপি। তারপর, ৭২ জনের একটি দ্বিতীয় তালিকা প্রকাশ করেছিল গেরুয়া শিবির। বৃহস্পতিবার ৯ জনের তৃতীয় তালিকা প্রকাশ করা হল বিজেপির তরফে।

Releated Posts

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, সরকারি অনুদান নিতে অস্বীকার বড় বাজেটের দুর্গাপুজো কমিটিগুলির

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে কলকাতার একাধিক বড় বাজেটের দুর্গাপুজো কমিটি রাজ্য…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top