News Flash

  • Home
  • দিনের খবর
  • শিলিগুড়িতে পুলিশ-এসটিএফের যৌথ অভিযানে উদ্ধার ব্রাউন সুগার, ধৃত তিন
Image

শিলিগুড়িতে পুলিশ-এসটিএফের যৌথ অভিযানে উদ্ধার ব্রাউন সুগার, ধৃত তিন

ফাঁসিদেওয়া, ২১ মার্চ (হি.স.) : গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার শিলিগুড়ির কমলা চা বাগানের সায়েলা লাইন সংলগ্ন ২৭ নম্বর জাতীয় সড়কে যৌথ অভিযান চালিয়ে এসটিএফ এবং ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ ২০০ গ্রাম ব্রাউন উদ্ধার করল ৷ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

জানা গিয়েছে, সেই গাড়িতেই ব্রাউন সুগার মালদা থেকে কোচবিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। সঙ্গে গাড়িতে করে নির্বাচনী বিধি লঙ্ঘন করে নগদ ৩ লক্ষ টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। খবর পেয়ে সার্কেল ইনস্পেকটর (নকশালবাড়ি) সৈকত ভদ্র ঘটনাস্থলে পৌঁছান। তাঁর উপস্থিতিতেই বাজেয়াপ্ত করা হয়েছে ব্রাউন সুগার।

পুলিশ সূত্রের খবর, উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজারমূল্য প্রায় লক্ষাধিক টাকা। অভিযুক্তদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে৷ পাচারে ব্যবহৃত চারচাকা গাড়িটি পুলিশ বাজেয়াপ্ত করেছে৷ শুক্রবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।

Releated Posts

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, সরকারি অনুদান নিতে অস্বীকার বড় বাজেটের দুর্গাপুজো কমিটিগুলির

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে কলকাতার একাধিক বড় বাজেটের দুর্গাপুজো কমিটি রাজ্য…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top