News Flash

Image

আদালতের থেকে রক্ষাকবচ পেলেন না কেজরিওয়াল

নয়াদিল্লি, ২১ মার্চ (হি. স.) : লোকসভা ভোটের মুখে ফের চাপের মুখে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ইডি-র পদক্ষেপের বিরুদ্ধে মিলল না কোনও সুরক্ষা কবচ। কেজরিওয়ালকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা দিতে অস্বীকার করেছে দিল্লি হাইকোর্ট।

আদালত বৃহস্পতিবার বলেছে, “আমরা অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির বিষয়ে কোনও অন্তর্বর্তীকালীন সুরক্ষা দিতে পারি না।” এর আগে কেজরিওয়াল আদালতকে বলেছিলেন, যে তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সামনে হাজির হতে প্রস্তুত, তবে তাকে আশ্বস্ত করতে হবে তদন্তকারী সংস্থা তাকে গ্রেফতার করবে না। এই ক্ষেত্রে দিল্লি হাইকোর্টও ইডিকে উত্তর দিতে এবং একটি নতুন অন্তর্বর্তী পিটিশন দায়ের করতে বলেছে। এই মামলার পরবর্তী শুনানি হবে ২২ এপ্রিল।

উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল৷ এই মামলায় তাঁর বিরুদ্ধে ইডি যাতে জোর করে কোনও ব্যবস্থা না নেয়, তার জন্য রক্ষাকবচ চেয়ে আদালতে নতুন করে আবেদন করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী৷

দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় এখনও পর্যন্ত ইডি অরবিন্দ কেজরিওয়ালকে ৯ বার সমন জারি করেছে। কিন্তু সেই তলবে সাড়া দিয়ে হাজিরা দেননি তিনি৷ এরপরেই আদালতের দ্বারস্থ হয় ইডি৷ বুধবার দিল্লি হাইকোর্টে এই সম্পর্কিত মামলার শুনানির সময় কেজরিওয়ালের আইনজীবীরা জানিয়েছিলেন, যদি আদালত নিরাপত্তা দেয় দিল্লির মুখ্যমন্ত্রী হাজিরা দিতে প্রস্তুত৷ তবে তাঁদের আশঙ্কা রয়েছে যে তাঁকে গ্রেফতার করতে পারে ইডি।

আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় ইডির শেষ সমন অনুযায়ী, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অরবিন্দ কেজরিওয়ালকে ২১ মার্চ হাজিরা দেওয়ার জন্য ডেকেছিল। ইডির সেই সমনকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন দিল্লির মুখ্যমন্ত্রী৷ এই মামলায় বুধবার হাইকোর্ট কেজরিওয়ালের আবেদনের ভিত্তিতে ইডির প্রতিক্রিয়া জানতে চেয়েছে।

কেজরিওয়ালের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, আপ নেতা মণীশ সিসোদিয়া এবং সঞ্জয় সিংকেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেফতার করেছে। আমাদের আশঙ্কা যে ইডি কেজরিওয়ালকেও গ্রেফতার করবে৷ তবে তাঁকে সুরক্ষা দেওয়া হলে তিনি হাজিরা দিতে প্রস্তুত। সেই রক্ষাকবচ দিতে অস্বীকার করলো আদালত।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top