News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ডেঙ্গু প্রতিরোধে যাবতীয় প্রস্তুতি সম্পর্কে ডিমা হাসাও জেলা স্বাস্থ্য বিভাগের জরুরি সভা
Image

ডেঙ্গু প্রতিরোধে যাবতীয় প্রস্তুতি সম্পর্কে ডিমা হাসাও জেলা স্বাস্থ্য বিভাগের জরুরি সভা

হাফলং (অসম), ২১ মাৰ্চ (হি.স.) : বিগত কয়েক বছর থেকে ডিমা হাসাও জেলায় ডেঙ্গু সংক্রমণ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কাছে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। কার্বি আংলং ও ডিমা হাসাও জেলা ডেঙ্গুর আতুরঘর। গত বছর ডিমা হাসাও জেলায় ডেঙ্গু আতঙ্কের সৃষ্টি করেছিল। তাই এবার আগাম সতর্কতা নিতে প্রস্তুত স্বাস্থ্য বিভাগ।

পাহাড়ি জেলায় ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে এবার আগে থেকেই আগাম সব প্রস্তুতি নেওয়ার লক্ষ্যে কী কী ব্যবস্থা গ্রহণ করা যায়, এ নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে হাফলঙে শিক্ষা ভবনের সভা কক্ষে। উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের প্রধানসচিব টিটি দাওলাগাপুর পৌরোহিত্যে ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতা ও সব ধরনের প্রস্তুতি গ্রহণ করার ওপর জোর দেওয়া হয়। ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত সে সম্পর্কে পরামর্শ দেন সভায় উপস্থিত রিসোর্স পারসন্সরা।

বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় চিফ রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য বিভাগের সহকারী অধিকর্তা ডা. কুমারেন্দ্র নাথ, রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের সিনিয়র মেডিক্যাল ও হেল্থ অফিসার ডা. রঞ্জনা ছেত্রী, রাজ্যের এনসিভিবিডিসি-র ফাইলেরিয়া ইন্সপেক্টর মণিকা দাস, ডিমা হাসাও জেলার স্বাস্থ্য বিভাগের যুগ্ম-অধিকর্তা ডা. দুলেশ্বর গগৈ, সিএমওসিডি ডা. পিকে গাঞ্জু, ডা. লীনা হাকমকসা, ডা. এল ভাইপেই, ডা. রশ্মি হোজাই প্রমুখ।

Releated Posts

শিলংয়ে হিংসার জেরে অসম থেকে মেঘালয়ে জ্বালানি সরবরাহ বন্ধ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

গুয়াহাটি, ২২ আগস্ট (আইএএনএস): শিলংয়ে সাম্প্রতিক হিংসাত্মক ঘটনার পর অসম ও মেঘালয়ের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। নিরাপত্তাজনিত উদ্বেগের…

ByByNews Desk Aug 22, 2026

১৯০৪-০৫ সালের ভূমি নথি কামাখ্যার চিরন্তন ঐতিহ্যের সাক্ষ্য: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ আগস্ট (আইএএনএস): ১৯০৪-০৫ সালের একটি ঐতিহাসিক ভূমি নথিকে মা কামাখ্যার চিরন্তন আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Aug 22, 2026

‘এক দাদা আমাকে চাইনিজ বলেছিলেন’: ভাইরাল ‘আমি ভারতীয়’ ভিডিওর নেপথ্যের কথা জানাল অরুণাচলের খুদে

ইটানগর, ২২ আগস্ট (আইএএনএস): ‘চাইনিজ’ বলে সম্বোধন করায় প্রতিবাদ জানিয়ে ‘আমি ভারতীয়’ বলে নিজের পরিচয় তুলে ধরা অরুণাচল…

ByByNews Desk Aug 22, 2026

তিন বছরেরও বেশি সময় পর মণিপুর-অসম-নাগাল্যান্ড বাস পরিষেবা ফের চালু

ইম্ফল, ২১ আগস্ট (আইএএনএস): তিন বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর শুক্রবার ফের চালু হল মণিপুর, অসম ও…

ByByTaniya Chakraborty Aug 21, 2026
Scroll to Top