News Flash

  • Home
  • দিনের খবর
  • উদয়নের পথ আটকে বিক্ষোভ বিজেপির, উত্তেজনা কোচবিহারে
Image

উদয়নের পথ আটকে বিক্ষোভ বিজেপির, উত্তেজনা কোচবিহারে

কোচবিহার, ২১ মার্চ (হি.স.) : কোচবিহারের ভেটাগুড়িতে তৃণমূল প্রার্থীর সমর্থনে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের প্রচারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বৃহস্পতিবার মুখোমুখি বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকরা। ঘটনাস্থলে উপস্থিত মন্ত্রী উদয়ন গুহের পথ আটকে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা।

বিজেপি যেখানে বিক্ষোভ দেখায় তার থেকে ৫০ মিটার দূরত্বে কর্মীদের নিয়ে বসে ছিলেন মন্ত্রী উদয়ন গুহ। পরিস্থিতি নিয়ন্ত্রনে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এসডিপিও ধীমান মিত্র, আইসি জয়দীপ মোদকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। বিজেপির অভিযোগ, মন্ত্রী ও তার দলের কর্মী সমর্থকরা প্রচার করতে এসে মন্দিরের জলের কল ভেঙে দিয়েছে। যদিও তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে দিনহাটা পাঁচমাথার মোড়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক ও রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ।

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top