News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ডিফু লোকসভা আসনে এপিএইচএলসি-প্রার্থী জন ইংতি কাথারের নির্বাচনী প্রচার তুঙ্গে
Image

ডিফু লোকসভা আসনে এপিএইচএলসি-প্রার্থী জন ইংতি কাথারের নির্বাচনী প্রচার তুঙ্গে

হাফলং (অসম), ২১ মাৰ্চ (হি.স.) : আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ডিফু লোকসভা আসনের অন্তর্গত কার্বি আংলং, পশ্চিম কার্বি আংলং এবং ডিমা হাসাও জেলার রাজনৈতিক বাতাবরণ ক্রমে উত্তপ্ত হয়ে উঠছে। দ্বিতীয় পর্যায়ে আগামী ২৬ এপ্রিল ডিফু লোকসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এবার ডিফু লোকসভা আসনে কংগ্রেস, বিজেপি, আঞ্চলিক রাজনৈতিক দল অটোনমাস স্টেট ডিমান্ড কমিটি (এএসডিসি), অল পার্টি হিলস লিডার্স কনফারেন্স (এপিএইচএলসি), গণ সুরক্ষা পার্টি-র মতো দলের প্রার্থী রয়েছেন। বিজেপির হয়ে ভোট ময়দানে অবতীর্ণ হয়েছেন অমরসিং টিসু, কংগ্রেসের জয়রাম ইংলেং, এএসডিসির জৎসন বে, এপিএইচএলসি-র অবসরপ্রাপ্ত আইএএস জন ইংতি কাথার এবং গণ সুরক্ষা পার্টির বার্নাড সাংমাং।

ইতিমধ্যে এপিএইচএলসি-প্রার্থী জন ইংতি কাথার নির্বাচনের জন্য জোর প্রচার অভিযান শুরু করেছেন। এবার জন ইংতি কাথার নির্বাচনে জয়ী হলে সিএএ-র বিরুদ্ধো সোচ্চার হবেন বলে জানিয়েছেন। তিনি ডিফুতে এক নির্বাচনী প্রচারে কার্বি আংলং ও ডিমা হাসাও জেলার জনজাতিদের স্বার্থে কাজ করে যাওয়ার অঙ্গীকার করে ভারতীয় সংবিধানের ষষ্ঠ অনুচ্ছেদের রূপায়ণ সহ স্বশাসিত রাজ্যের দাবির পাশাপাশি সিএএ-র বিরোধিতা করবেন নির্বাচনে জয়ী হলে বলে জানিয়েছেন।

এদিকে ডিমা হাসাও জেলায় নবগঠিত ষষ্ঠ তফশিলি সুরক্ষা সমিতি এবারের নির্বাচনে এপিএইচএলসি-র প্রার্থী জন ইংতি কাথারকে সমর্থন করবে বলে ইঙ্গিত মিলছে। কারণ ডিমা হাসাও জেলায় নবগঠিত ষষ্ঠ তফশিলি সুরক্ষা সমিতির অন্যতম সদস্য ড্যানিয়েল লাংথাসা ইতিমধ্যে জন ইংতি কাথারের হয়ে নির্বাচনী প্রচার চালাচ্ছেন।

Releated Posts

শিলংয়ে হিংসার জেরে অসম থেকে মেঘালয়ে জ্বালানি সরবরাহ বন্ধ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

গুয়াহাটি, ২২ আগস্ট (আইএএনএস): শিলংয়ে সাম্প্রতিক হিংসাত্মক ঘটনার পর অসম ও মেঘালয়ের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। নিরাপত্তাজনিত উদ্বেগের…

ByByNews Desk Aug 22, 2026

১৯০৪-০৫ সালের ভূমি নথি কামাখ্যার চিরন্তন ঐতিহ্যের সাক্ষ্য: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ আগস্ট (আইএএনএস): ১৯০৪-০৫ সালের একটি ঐতিহাসিক ভূমি নথিকে মা কামাখ্যার চিরন্তন আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Aug 22, 2026

‘এক দাদা আমাকে চাইনিজ বলেছিলেন’: ভাইরাল ‘আমি ভারতীয়’ ভিডিওর নেপথ্যের কথা জানাল অরুণাচলের খুদে

ইটানগর, ২২ আগস্ট (আইএএনএস): ‘চাইনিজ’ বলে সম্বোধন করায় প্রতিবাদ জানিয়ে ‘আমি ভারতীয়’ বলে নিজের পরিচয় তুলে ধরা অরুণাচল…

ByByNews Desk Aug 22, 2026

তিন বছরেরও বেশি সময় পর মণিপুর-অসম-নাগাল্যান্ড বাস পরিষেবা ফের চালু

ইম্ফল, ২১ আগস্ট (আইএএনএস): তিন বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর শুক্রবার ফের চালু হল মণিপুর, অসম ও…

ByByTaniya Chakraborty Aug 21, 2026
Scroll to Top