News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরার মাটিতে শুধুই পদ্ম ফুলের চাষ হবে, অন্য্ কোনো রাজনৈতিক দলের প্রতীক রাজ্যে থাকবে না : প্রদেশ বিজেপি সভাপতি
Image

ত্রিপুরার মাটিতে শুধুই পদ্ম ফুলের চাষ হবে, অন্য্ কোনো রাজনৈতিক দলের প্রতীক রাজ্যে থাকবে না : প্রদেশ বিজেপি সভাপতি

আগরতলা, ২০ মার্চ : ত্রিপুরার মাটিতে শুধুই পদ্ম ফুলের চাষ হবে, অন্য্ কোনো রাজনৈতিক দলের প্রতীক রাজ্যে থাকবে না। কারণ, জনগণ কংগ্রেস এবং সিপিআইএম দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করছেন। আজ ১৫-কমলাসাগর মন্ডলের উদ্যোগে আয়োজিত যোগদান সভায় একথা বলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য।

এদিন কংগ্রেস এবং সিপিআইএম দল ত্যাগ করে ১৪২ পরিবারের ৫৫৪ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। তাঁদের দলীয় পতাকা হাতে তুলে দিয়ে স্বাগত জানিয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য।

এদিন শ্রী ভট্টাচার্য্য বলেন, ২০১৮ সালে ত্রিপুরায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর একরের পর এক জনকল্যাণমুখী উন্নয়ন করছে। তাই মানুষ দিকে দিকে বাম ও কংগ্রেসের দল ছেড়ে বিজেপিতে যোগদান করছেন।

তাঁর কটাক্ষ, সিপিমের ২৫ বছরের রাজত্বে বহু কংগ্রেস করার অপরাধে বহু কর্মীর খুন হয়েছেন, বহু জায়গায় অগ্নিসংযোগ হয়েছে, কংগ্রেস কর্মীদের বাড়িঘরে হামলা হয়েছে। আজ সেই কংগ্রেস সিপিএমের সাথে আঁতাত করেছে। কংগ্রেস ও সিপিএমের কোনো নীতি আদর্শ নেই।

এদিন তিনি আরো বলেন, বহু বছর ত্রিপুরাবাসীকে গরিব করে রেখেছিল বিগত সিপিএম সরকার। তাই আজ নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি সরকারে জনগণ দলে দলে যোগদান করছেন।

Releated Posts

প্রবল বর্ষণে প্লাবিত রাজ্যের বিভিন্ন এলাকা, দুর্গতদের পাশে থাকার বার্তা সাংসদ বিপ্লবের

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বর্ষণের জেরে পশ্চিম ত্রিপুরা জেলাসহ রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এই পরিস্থিতিতে দুর্গত মানুষের…

ByByReshmi Debnath Aug 23, 2026

বিপদসীমার কাছাকাছি হাওড়ার জল, চ এলাকা পরিদর্শনে বিধায়ক রতন চক্রবর্তী এবং জিরানিয়া মহকুমা শাসক

আগরতলা, ২৩ আগস্ট: টানা বৃষ্টির জেরে জলস্তর বাড়তে থাকায় আগরতলার চন্দ্রপুর সংলগ্ন বলদাখাল ও শ্রীলঙ্কা বস্তি এলাকায় বন্যা…

ByByReshmi Debnath Aug 23, 2026

গতকালের প্রবল বর্ষণে চন্দ্রপুর ও বলদাখাল এলাকা প্লাবিত, জলমগ্ন একাধিক এলাকা

আগরতলা, ২৩ আগস্ট: গতকালকের প্রবল বৃষ্টিপাতের জেরে বন্যার সম্মুখীন আড়ালিয়া, চন্দ্রপুর ও বলদাখাল এলাকার বিস্তীর্ণ অংশ। গতকাল ভারী…

ByByReshmi Debnath Aug 23, 2026

রাজ্যে পড়াশুনা, খেলাধুলা এবং সংস্কৃতি চর্চা কোনও ক্ষেত্রেই প্রতিভার অভাব নেই: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট: যুব সমাজের মধ্যে নেশা, এইডস, সামাজিক কুসংস্কার, বাল্যবিবাহ কিংবা সামাজিক অবক্ষয়, গার্হস্থ্য হিংসার মতো…

ByByReshmi Debnath Aug 22, 2026
Scroll to Top