News Flash

  • Home
  • বিদেশ
  • পাকিস্তানে কয়লাখনিতে ধস নেমে মৃত্যু ১২ জনের
Image

পাকিস্তানে কয়লাখনিতে ধস নেমে মৃত্যু ১২ জনের

ইসলামাবাদ, ২০ মার্চ (হি.স.) : পাকিস্তানে বালোচিস্তানের হারনাই জেলার জারদালো এলাকায় কয়লাখনিতে ধস নেমে পাকিস্তানে মৃত্যু হল ১২ জনের। ঘটনাটি ঘটে মঙ্গলবার।

জানা গেছে, আচমকাই গ্যাস বেরোতে শুরু করায় বিস্ফোরণ ঘটে। ভূপৃষ্ঠের ৮০০ ফুট নীচে আটকে পড়েন খনির শ্রমিকরা। বালোচিস্তানের চিফ ইনস্পেক্টর আবদুল ঘানি জানিয়েছেন, মিথেন গ্যাস বেরোতে শুরু করেছিল আচমকাই। তার ফলে ওই দুর্ঘটনা ঘটে।

পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ একটি বিবৃতি পেশ করে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করতে গিয়ে আরও ৮ জন খনির ভিতরে আটকে পড়েছিলেন বলে জানা গিয়েছে। পরে তাঁদের উদ্ধার করা হয়।

Releated Posts

সোফিয়ার জাতীয় ইতিহাস জাদুঘর পরিদর্শন করলেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর

সোফিয়া, ১০ জুন (আইএএনএস): বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর বুধবার বুলগেরিয়ার রাজধানী Sofia-তে অবস্থিত জাতীয় ঐতিহাসিক জাদুঘর পরিদর্শন করেন। জাদুঘর…

ByByNews Desk Jun 10, 2026

পাক অধিকৃত কাশ্মীরে সেনার এমআই-১৭ হেলিকপ্টার ভেঙে পড়ল, নিহত সকল আরোহী

ইসলামাবাদ, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (পিওকে) মুজাফফরাবাদ শহরের কাছে পাকিস্তান সেনাবাহিনীর বিমান শাখার একটি এমআই-১৭ হেলিকপ্টার…

ByByNews Desk Jun 10, 2026

আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় নিহত ১৩ বেসামরিক, মৃতদের মধ্যে ১১ শিশু

কাবুল, ১০ জুন (আইএএনএস): আফগানিস্তানের কুনার, খোস্ত এবং পাকতিকা প্রদেশে পাকিস্তানি সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ১৩ জন বেসামরিক…

ByByNews Desk Jun 10, 2026

তদন্তে আর্থিক অনিয়মের প্রমাণ মেলেনি, নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী পদে ফিরছেন সুধান গুরুং

কাঠমান্ডু, ৯ জুন: আর্থিক লেনদেন সংক্রান্ত বিতর্কের জেরে গত ২২ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া সুধান গুরুং…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top