News Flash

  • Home
  • দিনের খবর
  • হনুমান চালিশা বাজানোয় দোকানদারকে মার, অভিযুক্তদের গ্রেফতারের দাবি তেজস্বী সূর্যের
Image

হনুমান চালিশা বাজানোয় দোকানদারকে মার, অভিযুক্তদের গ্রেফতারের দাবি তেজস্বী সূর্যের

বেঙ্গালুরু, ১৮ মার্চ (হি. স.): বেঙ্গালুরুতে রবিবার রাতে নামাজের সময় হনুমান চালিশা বাজানোয় এক দোকানদারকে মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় সব অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানালেন বিজেপি সাংসদ তেজস্বী সূর্য। তিনি বলেন, সিসিটিভি ফুটেজ দেখে মঙ্গলবারের মধ্যে সব অভিযুক্তকে গ্রেফতার করতে হবে। তিনি এও দাবি জানান যে, বেঙ্গালুরুর কমিশনার যেন নিরপেক্ষভাবে ঘটনার তদন্ত করেন।

উল্লেখ্য, বেঙ্গালুরুর সিদ্দান্না গলি এলাকায় মসজিদ সংলগ্ন এলাকায় রবিবার রাতের ঘটনার ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিযোগ, নামাজের সময় হনুমান চালিশা বাজানোর জন্য কয়েকজন যুবক একটি দোকানে চড়াও হয়ে দোকান মালিককে মারধর করে। মুকেশ নামে ওই দোকানদারকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। মুকেশ বলেন, “দোকানে বসে সান্ধ্য পূজার সময় আমি হনুমান চালিশা শুনি। প্রতিদিনই কোনও না কোনও ভজন চালিয়ে দিই।” মুকেশের অভিযোগ, রবিবার সন্ধ্যায় আচমকাই তাঁর দোকানে ৫–৬ জন যুবক চড়াও হয়। হনুমান চালিশার রেকর্ড বাজানো নিয়ে তাঁরা আপত্তি তোলে। নামাজের সময় ভক্তিমূলক সঙ্গীত কেন চালানো হচ্ছে, তা জানতে চাওয়া হয় মুকেশের থেকে। এরপর বচসা শুরু হয়। শীঘ্রই তা হাতাহাতিতে গড়ায়। স্পিকার দিয়ে মুকেশের মাথায় মারা হয় বলে অভিযোগ। এর জেরে মুকেশ গুরুতর আহত হন। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগসহ বিভিন্ন ধারায় মামলা করেছে পুলিশ। তবে এই ঘটনার সঙ্গে সাম্প্রদায়িক কোনও সম্পর্ক নেই বলেই দাবি পুলিশের।

এই ঘটনা প্রসঙ্গে বিজেপি সাংসদ তেজস্বী সূর্য বলেন, পুলিশ প্রথমে এফআইআর নিতে অস্বীকার করে। পরে তিনি এবং অন্যান্য বিজেপি নেতৃত্ব বিষয়টিতে হস্তক্ষেপ করলে পুলিশ এফআইআর নিতে বাধ্য হয়। সিসিটিভি ফুটেজ দেখে মঙ্গলবারের মধ্যে সব অভিযুক্তকে গ্রেফতার করতে হবে বলে দাবি জানান তেজস্বী সূর্য।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top