News Flash

  • Home
  • দিনের খবর
  • দুই ধৃতকে এনে ঘটনার পুনর্নির্মাণ সিবিআই গোয়েন্দাদের
Image

দুই ধৃতকে এনে ঘটনার পুনর্নির্মাণ সিবিআই গোয়েন্দাদের

উত্তর ২৪ পরগণা, ১৮ মার্চ, (হি.স.) : ইডির উপরে হামলার ঘটনায় এবার বামনপুকুর এলাকার একটি রেস্তোরাঁয় হল সিবিআইয়ের অভিযান। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে গোটা এলাকা ঘিরে রেখে তল্লাশি ও ঘটনার পুনর্নির্মাণ করা হয় সোমবার। এদিন তদন্তকারীদের সঙ্গে ছিল সিবিআই হেফাজতে থাকা দুই অভিযুক্ত।

ইডির উপরে হামলার ঘটনার পর জেলা পুলিশ যে সাতজনকে গ্রেফতার করেছিল তাদের মধ্যে কয়েকজনের গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলেছিল পরিবার। পরিবারের অভিযোগ ছিল, বেআইনিভাবে এই গ্রেফতার করা হয়েছে। সিবিআই তদন্তভার হাতে পাওয়ার পর দিন কয়েক আগেই ওই সাতজনকে একটি মামলায় নিজেদের হেফাজতে নেয়।

শনি ও রবিবার এই সাতজনের কয়েকজনের বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে কথাও বলে, বয়ান নেয় তদন্তকারীরা। রবিবার বসিরহাট আদালতে সিবিআই আবেদন করেছিল, ধৃত সাতজনের মধ্যে কয়েকজনকে সিবিআইয়ের হাতে থাকা অন্য একটি মামলায় জিজ্ঞাসাবাদ করতে চায়। সেই আবেদন মঞ্জুর করে আদালত।

তারপরই সোমবার তাদের মধ্যে দু’জনকে সঙ্গে নিয়ে মিনাখাঁ থানা এলাকার বামুনপুকুর এলাকার একটি রেস্তোরাঁয় নিয়ে আসে সিবিআই। সূত্রের দাবি, তাদের প্রথমে বেআইনিভাবে আটক করা হয়। পরে এই হোটেল রাখে পুলিশ। তারপর গ্রেফতার দেখানো হয়। কবে নিয়ে আসা হয়েছিলো, কোথা থেকে নিয়ে আসা হয়, কোথায় রাখা হয়, দুই ধৃতকে নিয়ে এসে কার্যত তার পুনর্নির্মাণ করেন সিবিআই গোয়েন্দারা। পাশাপশি খতিয়ে দেখা হয় রেস্তোরাঁর সিসিটিভি ফুটেজ।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top