News Flash

  • Home
  • দিনের খবর
  • ঐতিহাসিক সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপি-এনডিএ : শিবরাজ সিং চৌহান
Image

ঐতিহাসিক সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপি-এনডিএ : শিবরাজ সিং চৌহান

ভোপাল, ১৬ মার্চ (হি.স.) : আসন্ন লোকসভা নির্বাচনে ঐতিহাসিক সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপি-এনডিএ, শনিবার এই মন্তব্য করেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

২০১৪ সালে আয়োজিত লোকসভা নির্বাচনের সময়সূচি ঘোষণার পর শনিবার এনিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি শনিবার সাংবাদিকদের বলেন, আমরা এবং জনসাধারণ সকলেই লোকসভা নির্বাচনের দিন ঘোষণার অপেক্ষায় ছিলাম। আসন্ন ভোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি ৩৭০ এবং এনডিএ ৪০০ আসন পাড় করবে। ঐতিহাসিক সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপি-এনডিএ। সেইসঙ্গে রেকর্ড সংখ্যায় ভোট পেয়ে আবারও প্রধানমন্ত্রী হবেন মোদী। কংগ্রেস সম্পূর্ণভাবে সরে যাবে এবং নির্বাচনে তাঁরা সবচেয়ে কম আসন পাবে। কারণ তাঁদের কোনওরকম নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, নীতি এবং উদ্দেশ্য নেই।

Releated Posts

আন্দোলনরত পড়ুয়াদের উপর বলপ্রয়োগের অভিযোগে কেন্দ্রকে নিশানা প্রিয়াঙ্কা, শিক্ষানীতি নিয়ে সংসদে আলোচনার দাবি

নয়াদিল্লি, ২০ জুলাই (আইএএনএস): জাতীয় স্তরের বিভিন্ন পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষানীতি নিয়ে প্রতিবাদরত পড়ুয়াদের বিরুদ্ধে বলপ্রয়োগের অভিযোগ তুলে…

ByByNews Desk Jul 20, 2026

এপিএএআর আইডিতে ‘অপ্ট-আউট’ বিকল্প স্পষ্ট করতে সিবিএসইকে নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট, তথ্য সুরক্ষার বিষয়ও খতিয়ে দেখার নির্দেশ

নয়াদিল্লি, ২০ জুলাই (আইএএনএস): এপিএএআর আইডি তৈরির সম্মতিপত্রে অভিভাবকদের জন্য স্পষ্ট ‘অপ্ট-আউট’ (সম্মতি না দেওয়ার) বিকল্প রাখার বিষয়ে…

ByByNews Desk Jul 20, 2026

বিদ্যুৎ বিলে গরমিল রুখতে কড়া পদক্ষেপ, বিলিংয়ে ভুল হলে শাস্তির হুঁশিয়ারি তামিলনাড়ু বিদ্যুৎ সংস্থার

চেন্নাই, ২০ জুলাই (আইএএনএস): অস্বাভাবিকভাবে বেশি বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ বাড়তে থাকায় বিলিং ব্যবস্থায় কড়া নজরদারির…

ByByNews Desk Jul 20, 2026

মুজফ্‌ফরনগরে ভারী বৃষ্টিতে বাড়ির ছাদ ধসে মৃত্যু ৫ জনের, নিহত চার শিশু

নয়াদিল্লি, ২০ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের মুজফ্‌ফরনগর জেলায় টানা ভারী বৃষ্টির জেরে একটি বাড়ির ছাদ ধসে একই পরিবারের পাঁচজনের…

ByByNews Desk Jul 20, 2026
Scroll to Top