News Flash

  • Home
  • প্রধান খবর
  • নির্বাচনের আগে ফের উত্তেজনা তমলুকের ময়নায়, বিক্ষোভের মুখে দেবাংশু
Image

নির্বাচনের আগে ফের উত্তেজনা তমলুকের ময়নায়, বিক্ষোভের মুখে দেবাংশু

পূর্ব মেদিনীপুর, ১৫ মার্চ (হি.স.) : লোকসভা নির্বাচনের আগে আবার উত্তেজনা ছড়িয়েছে তমলুকের ময়না বিধানসভা এলাকায়। ভোট প্রচারে বেরিয়ে শুক্রবার কর্মীদের একাংশের বিক্ষোভের মুখে পড়লেন তমলুক লোকসভার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। তাঁর গাড়ি ঘিরে কর্মীদের একাংশ প্রশ্ন ছুড়ে দিলেন, ‘‘বাড়ি ফিরতে পারব তো?’’

তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। তৃণমূল প্রার্থী দেবাংশুর পোস্টার ছিঁড়ে ফেলারও অভিযোগ উঠেছে। অন্যদিকে, দেবাংশুকে ঘিরে বিক্ষোভ দেখালেন তৃণমূলের কর্মীরাই।

শুক্রবার ময়নায় নির্বাচনী প্রচারে যান দেবাংশু। তার আগে বৃহস্পতিবার রাত থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল ময়না। জিনা গ্রাম পঞ্চায়েতের একটি বুথে প্রথমে তৃণমূলের পতাকা লাগানোকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডা বাধে তৃণমূল এবং বিজেপির। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে আসতে হয়।

রাত ১১টা নাগাদ তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর করেছে বিজেপির কয়েক জন। এমনই অভিযোগ করেন তৃণমূলের কর্মীরা। শুক্রবার সেই কার্যালয়েই উপস্থিত হন দেবাংশু। তখন দলীয় কার্যালয়ে ভাঙচুরের কথা দেবাংশুকে জানান তৃণমূল নেতৃত্ব। তাঁদের আঙুল উত্তম সিংহ এবং চন্দন মণ্ডল নামে দুই বিজেপি নেতার বিরুদ্ধে।

পাশাপাশি, ময়নায় দেবাংশু পৌঁছনোর আগে তাঁর নামে যে পোস্টার লাগিয়েছিলেন তৃণমূল কর্মীরা, সেই পোস্টার ছেঁড়া অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। এই সবের মধ্যে প্রচারের সময় দেবাংশুকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান ময়নার বাকচা গ্রামের তৃণমূল কর্মীরা।

তাঁদের অভিযোগ, বিজেপির ভয়ে তাঁরা গ্রামে প্রবেশ করতে পারছেন না। গাড়ি থেকে দেবাংশু তাঁদের বার বার আশ্বস্ত করেন। তাঁকে বলতে শোনা যায়, ‘‘বিজেপি গণতন্ত্রকে হত্যা করছে।’’

গত বিধানসভা ভোটে ময়না বিধানসভা কেন্দ্রটিতে জয়ী হয় বিজেপি। তার পর থেকে বার বার তৃণমূল এবং বিজেপির কোন্দলে উত্তপ্ত হয়েছে ওই বিধানসভা এলাকা। বিশেষত, বাকচায় বার বার উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূলের অভিযোগ, লোকসভা ভোটের আগে আবার গন্ডগোল পাকাচ্ছে বিজেপি। যদিও পাল্টা তৃণমূলের বিরুদ্ধে ‘সন্ত্রাসের’ অভিযোগ করেছেন বিজেপি নেতৃত্ব।

Releated Posts

‘শাহের প্ররোচনায় ভোটার ছাঁটাই’: এসআইআর নিয়ে কংগ্রেসের অভিযোগ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): চলমান ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন-এর মাধ্যমে বড় সংখ্যায় ভোটারের নাম বাদ…

ByByNews Desk Sep 20, 2026

‘কংগ্রেস এখন কমেডিয়ান ও জোকারদের দলে পরিণত হয়েছে’: কিরেন রিজিজুর কটাক্ষ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের ইন্দোরে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির…

ByByNews Desk Sep 20, 2026

৭-৮ শতাংশ প্রবৃদ্ধি ধরে রাখতে মোট দেশীয় সঞ্চয়ের হার ৩৮-৪০ শতাংশে উন্নীত করা প্রয়োজন: এন কে সিং

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে প্রয়োজনীয় ৭-৮ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে ভারতের মোট দেশীয় সঞ্চয়ের…

ByByNews Desk Sep 20, 2026

মধ্যপ্রদেশে শিক্ষা ব্যবস্থা ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরব রাহুল গান্ধী

ইন্দোর, ১৯ সেপ্টেম্বর(আইএএনএস) : শিক্ষা ব্যবস্থা, পরীক্ষা পদ্ধতি এবং যুব সমাজকে ঘিরে কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করলেন লোকসভার…

ByBySandeep Biswas Sep 19, 2026
Scroll to Top