News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অর্থ ও পরিসংখ্যান দপ্তরে লোক নিয়োগের নির্দেশ মন্ত্রীর
Image

অর্থ ও পরিসংখ্যান দপ্তরে লোক নিয়োগের নির্দেশ মন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,১৪ মার্চ: রাজ্যের অর্থ ও পরিসংখ্যান দপ্তরে লোক নিয়োগের নির্দেশ দিলেন দপ্তরের মন্ত্রী। বৃহস্পতিবার আগরতলা শংকর চৌমুহনি স্থিত অর্থ ও পরিসংখ্যান দপ্তরের বহুতল অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা।

মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব অভিষেক চন্দ, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ১৮ নং ওয়ার্ডের কর্পোরেটর অভিষেক দত্ত সহ অন্যান্যরা।

অনুষ্ঠানের উদ্বোধন করে মন্ত্রী বিকাশ দেববর্মা বক্তব্য রেখে বলেন, অর্থ ও পরিসংখ্যান দপ্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দপ্তর। এই গুরুত্বপূর্ণ দপ্তরের কাজ সঠিকভাবে পরিচালনার জন্য বহুতল অফিস ভবন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই আধুনিক বহু ভবন নির্মাণ করতে আগরতলা পুর নিগমের সহযোগিতা প্রয়োজন হবে।তাই এই বিষয়ে কথা হয়েছে মেয়রের সাথে।

আগামী দিনে রাজ্যের সবকটি জেলাতে দপ্তরের অফিস খোলা হবে। তিনি আরো জানান, সংশ্লিষ্ট দপ্তরে যে শূন্য পদগুলি তৈরি হয়ে আছে সেগুলি পূরণ করার জন্য আধিকারিককে নির্দেশ দিয়েছেন। শূন্যপদগুলি পূরণ হলে মানুষের জন্য সঠিকভাবে কাজ করা যাবে বলে জানান জানান তিনি। এদিকে আয়োজিত অনুষ্ঠানে মেয়র বক্তব্য রেখে বলেন, যেহেতু দপ্তরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সরকার চাইছে সব ধরনের পরিকাঠামো দপ্তরে গড়ে তোলার জন্য। এই দপ্তর কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের সঙ্গে সমন্বয় রক্ষা করে কাজ করে।

Releated Posts

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026

বর্ডার গোলচক্কর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই অটোচালকের ঘর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: বৃহস্পতিবার দুপুরে রাজধানী আগরতলার বর্ডার গোলচক্কর সংলগ্ন শ্রী দুর্গাপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে সম্পূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 10, 2026

সীমান্ত বাণিজ্য সহজ করতে বিলোনিয়ায় বিশেষ কর্মশালা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ সেপ্টেম্বর: সীমান্ত বাণিজ্যকে আরও সহজ, স্বচ্ছ ও কার্যকর করার লক্ষ্যে বিলোনিয়া সার্কিট হাউসে আজ…

ByByReshmi Debnath Sep 10, 2026

ঐতিহ্য ও আধুনিকতার মধ্যে সেতুবন্ধন গড়ে তুলে জনজাতি অংশের মানুষের কল্যাণ ও উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: সংগ্রঙমা পূজার রজতজয়ন্তী ব্রু রিয়াং সম্প্রদায়ের অটুট বিশ্বাস, স্বতন্ত্র পরিচয় ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top