News Flash

  • Home
  • দিনের খবর
  • সিএএ-র জন্য যে অভিবাসন ঘটবে, তা বিভাজনের সময়ের চেয়েও অধিক হবে : কেজরিওয়াল
Image

সিএএ-র জন্য যে অভিবাসন ঘটবে, তা বিভাজনের সময়ের চেয়েও অধিক হবে : কেজরিওয়াল

নয়াদিল্লি, ১৪ মার্চ (হি.স.): সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে ফের সরব হলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার উদ্বেগ প্রকাশ করে অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, “সিএএ-র জন্য যে পরিমাণ অভিবাসন ঘটবে, তা বিভাজনের সময়ের চেয়েও অধিক হবে।” অরবিন্দ কেজরিওয়াল বরাবরই সিএএ-র বিরুদ্ধে, একাধিকবার সিএএ-র পরোক্ষ প্রভাব সম্পর্কে মুখ খুলেছেন তিনি। কেজরিওয়ালের মতে, “শরণার্থীদের নাগরিকত্ব দিলে দেশে চুরি ও ধর্ষণ বাড়বে।”

বৃহস্পতিবার এক সংবাদ সংস্থার সাক্ষাৎকারের কেজরিওয়ালের এই মন্তব্য প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “দিল্লির মুখ্যমন্ত্রী নিজের দুর্নীতি ফাঁস হওয়ার পর থেকেই অশান্ত হয়ে উঠেছেন, তিনি ভোট ব্যাঙ্কের রাজনীতি করছেন।” অমিত শাহের এই মন্তব্য প্রসঙ্গে এদিনই কেজরিওয়াল বলেছেন, “নিজের বিবৃতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমার দ্বারা উত্থাপিত কোনও প্রশ্নের উত্তর দেননি, তবে তিনি বলেছেন কেজরিওয়াল দুর্নীতিগ্রস্ত। আমি গুরুত্বপূর্ণ নই। আমি তাঁকে প্রশ্ন করছি – আমরা যখন নিজেদের মানুষজনকে কর্মসংস্থান দিতে সক্ষম নই, তাহলে পাকিস্তান থেকে আসা শরণার্থীদের কর্মসংস্থান ও বাসস্থান দেব কীভাবে? সিএএ-র কারণে যে অভিবাসন ঘটবে তা বিভাজনের সময় যা হয়েছিল তার চেয়েও অধিক হবে।”

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top