News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভোটপ্রচারে শরদ পওয়ারের নাম ব্যবহার করতে পারবেন না অজিত : সুপ্রিম কোর্ট
Image

ভোটপ্রচারে শরদ পওয়ারের নাম ব্যবহার করতে পারবেন না অজিত : সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৪ মার্চ (হি. স.): ভোটপ্রচারে কাকা শরদ পওয়ারের নাম এবং ছবি ব্যবহার করতে পারবে না এনসিপি–র অজিত পওয়ার গোষ্ঠী। লোকসভা ভোটের আগে সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। শুধু তাই নয় শীর্ষ আদালত বলছে, প্রত্যক্ষভাবে তো নয়ই, পরোক্ষভাবেও যেন শরদ পওয়ারের নাম ও ছবি অজিত গোষ্ঠী ব্যবহার না করে, সেটাও নিশ্চিত করতে বলেছে শীর্ষ আদালত। সেই সঙ্গে সুপ্রিম কোর্টের মৌখিক নির্দেশ, অজিত গোষ্ঠী যেন নিজেদের জন্য এনসিপির পুরনো প্রতীক ‘ঘড়ি’ ছাড়া অন্য কোনও প্রতীক বেছে নেয়। কারণ ঘড়ি প্রতীক ব্যবহার করলেও ভোটারদের বিভ্রান্ত করার একটা সম্ভাবনা থাকছে।

উল্লেখ্য, গত বছরের মাঝামাঝি শরদ পওয়ারের এনসিপি থেকে বেরিয়ে বিজেপির হাত ধরেন শরদের ভাইপো অজিত পওয়ার। মহারাষ্ট্র মন্ত্রিসভায় যোগ দেন এনসিপির ৯ বিধায়ক। অজিত দাবি করেন, আসল এনসিপি তাঁরাই। বিষয়টি গড়ায় নির্বাচন কমিশন পর্যন্ত। নির্বাচন কমিশন জানিয়ে দেয়, অজিত পওয়ারের নেতৃত্বাধীন শিবিরই আসল এনসিপি। কিন্তু শরদ গোষ্ঠীর অভিযোগ, শুধু এনসিপি নাম এবং প্রতীক নয়, লোকসভার ভোটপ্রচারে অজিত গোষ্ঠী শরদ পওয়ারের নাম এবং ছবিও ব্যবহার করে সাধারণ ভোটারদের বিভ্রান্ত করা চেষ্টা করছেন। সেই অভিযোগের প্রেক্ষিতেই অজিত গোষ্ঠীকে শরদ পওয়ারের নাম ও প্রতীক ব্যবহারে বিরত থাকতে বললো শীর্ষ আদালত।

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top