News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দিন দুপুরে নিজ বাড়িতে দুষ্কৃতী দ্বারা আক্রান্ত গৃহবধূ
Image

দিন দুপুরে নিজ বাড়িতে দুষ্কৃতী দ্বারা আক্রান্ত গৃহবধূ

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১৪ মার্চ: দিন দুপুরে নিজের বাড়িতেও সুরক্ষিত নয় মহিলারা। এবারে দিন দুপুরে ঘরে ঢুকে এক গৃহবধূকে আক্রমণ করার ঘটনার সামনে এলো। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্য জুড়ে। ঘটনাটি সংঘটিত হয়েছে আজ দুপুরে চুরাইবাড়ির গোবিন্দপুর গ্রামে ২ নং ওয়ার্ড এলাকায়।

ঘটনার বিবরনে জানা যায়, ওই গৃহবধূ এবং তার দশ বছরের সন্তান ছিল বাড়িতে। তখনই রাস্তা থেকে এক দুষ্কৃতী বাড়িতে ঢুকে কাঠের টুকরো দিয়ে ওই গৃহবধূকে আঘাত করেছে। গৃহবধূর চিৎকারে আশপাশের সাধারণ মানুষ ছুটে আসতেই পালিয়ে যায় ওই দুষ্কৃতি। তড়িঘড়ি গৃহবধূকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়। তবে কি কারণে এ ঘটনা সে বিষয়ে স্পষ্ট তো কোন কিছুই জানা যায়নি। ঘটনার বিবরণ দিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন পরিবারের সদস্যরা। স্থানীয়দের আশঙ্কা হয়তো খালি বাড়িতে চুরি করার অভিসন্ধি নিয়েই ঐ দুশ্চিন্তে গৃহবধূকে আঘাত করেছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

তবে দিন দুপুরে নিজ বাড়িতে গৃহবধূ আক্রান্ত হওয়ার ঘটনায় গোটা রাজ্যজুড়ে এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। 

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top