News Flash

  • Home
  • খেলা
  • ফাইনাল ম্যাচ ড্র : লিড নিয়ে কর্ণেল সি কে নাইডু ট্রফিতে চ্যাম্পিয়ন কর্ণাটক
Image

ফাইনাল ম্যাচ ড্র : লিড নিয়ে কর্ণেল সি কে নাইডু ট্রফিতে চ্যাম্পিয়ন কর্ণাটক

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রত্যাশিতভাবেই কর্নেল সি কে নাইডু ট্রফি এবার কর্নাটকের ঘরে। ফাইনাল ম্যাচ ড্র তে নিষ্পত্তি হয়েছে, তবে প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে কর্ণাটক। ফাইনালে প্রতিপক্ষ উত্তর প্রদেশ যথেষ্ট লড়লেও কর্নাটকের বিশাল স্কোর তাড়া করে সাফল্য অর্জন সম্ভব হয়নি। এবারের মত উত্তর প্রদেশকে রানার্স খেতাবেই সন্তুষ্ট থাকতে হয়েছে।বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রবিবার প্রথম দিন প্রথমে ব্যাটিং এর সুযোগ পেয়ে কর্ণাটক ৩৫৮ রান সংগ্রহ করলে জবাবে উত্তরপ্রদেশের প্রথম ইনিংস ১৪৯ রানে থেমে যেতেই ম্যাচ কর্নাটকের হাতের মুঠোয় চলে আসে। ২১৯ রানে লিড নিয়ে কর্ণাটক দ্বিতীয় ইনিংসে আরও যেন সাবলীল ভাবে রান সংগ্রহে ব্যস্ত হয়। তৃতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ১২১ ওভার খেলে ৫ উইকেটে কর্ণাটক ৪৪৪ রান সংগ্রহ করেছিল। ওপেনার ম্যাকনিল ৭৯ রানে এবং প্রকার ৮৬ রানে আউট হলেও অনীশ ১৭১ রানে, সঙ্গে ক্রুথিক কৃষ্ণ ৩৪ রানে উইকেটে ছিলেন। বুধবার, ম্যাচের অন্তিম দিনে আরও ৩০.৫ ওভার খেলে অবশিষ্ট ৫ উইকেটে ১৪১ রান যোগ করে ৫৮৫ রানে দ্বিতীয় ইনিংস শেষ করে। জয়ের জন্য বিশাল রানের টার্গেট নিয়ে উত্তর প্রদেশ দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ৩১ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ম্যাচ ড্র তে নিষ্পত্তি হয়। চ্যাম্পিয়ন কর্নাটকের পক্ষে অনীশ কে ভি ২৭৩ বল খেলে ১৮টি বাউন্ডারি ও ছটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ২১৪ রান সংগ্রহ করে বেশ নজর কেড়েছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top