News Flash

  • Home
  • প্রধান খবর
  • কংগ্রেস ক্ষমতায় এলে সমীক্ষা ছাড়াই মহিলাদের সংরক্ষণ দেবে: রাহুল গান্ধী
Image

কংগ্রেস ক্ষমতায় এলে সমীক্ষা ছাড়াই মহিলাদের সংরক্ষণ দেবে: রাহুল গান্ধী

মুম্বই, ১৩ মার্চ (হি.স.) : কংগ্রেস ক্ষমতায় এলে সমীক্ষা ছাড়াই মহিলাদের সংরক্ষণ দেবে, বুধবার এই মন্তব্য করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বুধবার ধুলেতে কংগ্রেস আয়োজিত জনসভায় ভাষণে একথা বলেন রাহুল গান্ধী।

বুধবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী ধুলেতে আয়োজিত একটি জনসভায় বলেন, কংগ্রেস যদি কেন্দ্রে ক্ষমতায় আসে তবে কোনওরকম সমীক্ষা ছাড়াই মহিলাদের সংরক্ষণ দেওয়া হবে। রাহুল গান্ধী বুধবার ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে মহারাষ্ট্রে পৌঁছন। সেখানে জনসভায় তিনি বলেন, তিনি বর্তমানে দেশের মানুষের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করছেন। মানুষের সমস্যা বুঝতে চেষ্টা করছেন। বর্তমানে দেশের সামনে ৩টি গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে। প্রথমটি মূল্যস্ফীতি, দ্বিতীয়টি বেকারত্ব এবং তৃতীয়টি জনগণের অংশগ্রহণের ইস্যু। এই তিনটি বিষয়ে দেশের মানুষ কষ্ট পেলেও দেশের মানুষের কথা শোনার কেউ নেই বলেও তিনি এদিন আক্ষেপ করেন।

Releated Posts

শিখ সম্প্রদায়ের জন্য সরকারি সহায়তা আরও কার্যকর করতে সমীক্ষা, রাজ্যসভায় জানালেন কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): শিখ সম্প্রদায়ের জন্য সরকারের বর্তমান জনসংযোগ ও কল্যাণমূলক উদ্যোগে কোথায় ঘাটতি রয়েছে, তা চিহ্নিত…

ByByNews Desk Jul 27, 2026

রাম মন্দিরের অনুদান সংক্রান্ত অনিয়মের অভিযোগে পুনর্গঠিত এসআইটি, সুপ্রিম কোর্টকে জানাল উত্তরপ্রদেশ সরকার

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): অযোধ্যার শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টে জমা পড়া অনুদান ও প্রণামীর অর্থ ব্যবস্থাপনায়…

ByByNews Desk Jul 27, 2026

বিহার বন্ধে একে-৪৭ ব্যবহার নজিরবিহীন, পুলিশকর্মীকে সাসপেন্ড করা শুধু ‘আইওয়াশ’: তেজস্বী যাদব

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): বিহার বন্ধ চলাকালীন সিওয়ানে ছাত্র আন্দোলনের সময় একে-৪৭ থেকে গুলি চালানোর অভিযোগে এক পুলিশকর্মীকে…

ByByNews Desk Jul 27, 2026

হইচই নয়, ছাত্রদের স্বার্থে প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে আলোচনা হোক: বিরোধীদের আর্জি কিরেন রিজিজুর

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁস রোধে আনা ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬’ নিয়ে সংসদে…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top