News Flash

  • Home
  • দিনের খবর
  • বিহারের মুজফফরপুরে ট্রাক ও বোলেরোর সংঘর্ষে মৃত ৫, আহত ১০
Image

বিহারের মুজফফরপুরে ট্রাক ও বোলেরোর সংঘর্ষে মৃত ৫, আহত ১০

মুজফফরপুর, ১৩ মার্চ (হি.স.) : বিহারের মুজফফরপুর জেলায় একটি ট্রাক ও বোলেরো গাড়ি সংঘর্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১০ জন। ১০ জনের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। বিহারের চম্পারণ থেকে একটি গাড়ি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য রওনা দিয়েছিল, আচমকাই রাস্তায় ট্রাকের সঙ্গে বোলেরো গাড়ির ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটেছে।

বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মুজফফরপুর জেলার রামপুর হরি থানার কাছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। আহতদের মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এএসপি সাহিয়ার আখতার জানিয়েছেন, বুধবার সকালে বিহারের চম্পারণ থেকে একটি গাড়ি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য রওনা দিয়েছিল, রামপুর হরি থানা এলাকায় ওই বোলেরো গাড়ির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

তৃণমূলের ‘আসল’ ওয়ার্কিং কমিটির দাবি, নির্বাচন কমিশনকে চিঠি মমতা-অনুগামী শিবিরের

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের (টিএমসি) মমতা বন্দ্যোপাধ্যায়-অনুগামী গোষ্ঠী নির্বাচন কমিশনের (ইসিআই) কাছে দলের ‘আসল’ জাতীয় ওয়ার্কিং…

ByByNews Desk Jun 23, 2026

পশ্চিমবঙ্গে গ্রেফতার তৃণমূল নেতার ঘনিষ্ঠের বাড়ি থেকে ৪ কোটি টাকার সোনার গয়না উদ্ধার

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ সহযোগী বলে পরিচিত জেলা…

ByByNews Desk Jun 23, 2026

তিরুভাল্লুরে অ্যামোনিয়া গ্যাস লিক: মৃত বেড়ে ৯, হাসপাতালে এখনও বহু শ্রমিক

চেন্নাই, ২৩ জুন (আইএএনএস): তামিলনাড়ুর তিরুভাল্লুর জেলার পেরিয়াপালায়মের কাছে একটি বেসরকারি সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াকরণ ও রফতানি কারখানায় অ্যামোনিয়া…

ByByNews Desk Jun 23, 2026

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস

কলকাতা, ২২ জুন : দলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল তৃণমূল…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top