News Flash

  • Home
  • প্রধান খবর
  • সিএএ-র ধর্মীয় বিভেদ বাড়ানোর অভিযোগ নস্যাৎ অমিত শাহর
Image

সিএএ-র ধর্মীয় বিভেদ বাড়ানোর অভিযোগ নস্যাৎ অমিত শাহর

নয়াদিল্লি, ১১ মার্চ, (হি.স.): দেশের নাগরিকত্ব সংশোধনী আইনকে চ্যালেঞ্জ করে দেশের বিভিন্ন আদালতে জনস্বার্থ মামলা হয়েছে। বিরোধীদের অভিযোগ এই আইন ধর্মীয় বিভেদ বাড়াবে। তবে সেই অভিযোগ সম্পূর্ণ নস্যাৎ করে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

গণমাধ্যমে তাঁর অভিযোগ, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে মুসলিম সম্প্রদায়কে উস্কে দেওয়া হচ্ছে। ভুল বোঝানো হচ্ছে তাঁদের। মুসলিমদের তাঁর আশ্বাস, তাঁদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না। সিএএ নিয়ে অমিত শাহ বলেছেন, “সিএএ দেশের একটি আইন। নির্বাচনের আগে এই আইন কার্যকর হবে। এই আইন নিয়ে কোনও বিভ্রান্তি থাকা উচিত না।’’ শাহর কথায়, ‘’এই আইনে কোনও ব্যক্তির নাগরিকত্ব কেড়ে নেওয়ার কোনও বিধান নেই।’’ মোদীর সেনাপতির অভিযোগ, ‘‘দেশে সংখ্যালঘু বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে উস্কানি দেওয়া হচ্ছে। সিএএ কারও নাগরিকত্ব কেড়ে নিতে পারে। এই আইনে তেমন কোনও বিধান নেই।’’ শাহের সংযোজন, ‘‘সিএএ বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের নির্যাতিত শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার একটি আইন।’’

দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জোরাল দাবি করেছিলেন, লোকসভা নির্বাচনের আগে সিএএ বিধি লাগু হবেই। কোনওভাবেই এই আইন বলবৎ হওয়া আটকানো যাবে না। সোমবার দুপুর থেকেই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছিল, যে কোনও মুহূর্তে বড়সড় ঘোষণা হতে চলেছে। সেই জল্পনায় সিলমোহর দিয়ে এরপরই এল চূড়ান্ত ঘোষণা।

Releated Posts

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে সিলমোহর নিউজিল্যান্ড সংসদের, অধিকাংশ রফতানিতে কমবে শুল্ক

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন বুধবার অনুমোদন…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top