News Flash

  • Home
  • খেলা
  • ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ কাপ ক্যারাটে প্রতিযোগিতা কাল আরসিসি-তে
Image

ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ কাপ ক্যারাটে প্রতিযোগিতা কাল আরসিসি-তে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ মার্চ।। “ইন্ডিয়া বাংলাদেশ স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরাম” এর উদ্যোগে ১০ মার্চ, রবিবার আগরতলার এন এস আর সি সি-‌র বক্সিং হলে অনুষ্ঠিত হতে চলেছে “ত্রিপুরা -কুমিল্লা ফ্রেন্ডশিপ কাপ ক্যারাটে চ্যাম্পিয়নশিপ।

প্রতিযোগিতায়  অংশ নেওয়ার জন্য বাংলাদেশের কুমিল্লা থেকে ১৪ সদস্য বিশিষ্ট প্রতিযোগী তথা প্রতিনিধি দল রবিবার সকালে সোনামুড়ার শ্রীমন্তপুর সীমান্ত এলাকা দিয়ে ত্রিপুরায় আসছে। 

ত্রিপুরায় প্রবেশের পর প্রতিনিধি দল আসন্ন অনুষ্ঠিতব্য ত্রিপুরা বাংলাদেশ ফুটবল প্রতিযোগিতা সংক্রান্ত বিষয় নিয়ে সোনামুড়ায় একটি বিশেষ সভায় যোগদান করবে। সভা শেষে ক্যারাটে প্রতিযোগী সহ প্রতিনিধিদল আগরতলার উদ্দেশ্যে রওনা হবে। 

বিকেল চারটায় এনএসআরসিসি বক্সিং হলে অনুষ্ঠিত হবে “ত্রিপুরা -কুমিল্লা ফ্রেন্ডশিপ কাপ ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। বন্ধুত্বপূর্ণ এই প্রতিযোগিতার মুখ্য আয়োজক “ইন্ডিয়া-বাংলাদেশ স্পোর্টস  ফ্রেন্ডশিপ ফোরাম”। সহযোগিতায়  ক্রীড়া সংগঠন “ইউনাইটেড অল স্টাইল ক্যারাটে ত্রিপুরা অ্যাসোসিয়েশন”। সকল  পর্যায়ের ক্রীড়ামোদি ও  ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের উক্ত প্রতিযোগিতা উপভোগ করার জন্য উন্মুক্ত আমন্ত্রণ জানিয়েছে সম্পাদক সুজিত রায়।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top