News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জে লোকসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখলেন আসামের মুখ্য নির্বাচনী আধিকারিক
Image

করিমগঞ্জে লোকসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখলেন আসামের মুখ্য নির্বাচনী আধিকারিক

করিমগঞ্জ (অসম) ৮ মার্চ (হি.স.) : করিমগঞ্জ জেলায় আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অনুরাগ গোয়েল শুক্রবার করিমগঞ্জ সফর করেছেন। শুক্রবার দুপুরে মুখ্য নির্বাচনীয় আধিকারিক করিমগঞ্জ এসে জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে জেলা আয়ুক্ত মৃদুল যাদব, ডিডিসি দীপক জিডুং, জেলা পরিষদের সিইও রুথ লিয়ানথাং, পুলিশ সুপার পার্থ প্রতিম দাস, বিভিন্ন নির্বাচনী সেলের দায়িত্ব প্রাপ্ত অতিরিক্ত আয়ুক্ত, সব চক্র আধিকারিক, সহকারি আয়ুক্তগণ, এআরও, ইআরও এবং নির্বাচনী আধিকারিকের সাথে বৈঠক করে নির্বাচনী প্রস্তুতির পুঙ্খানুপুঙ্খ খোজ নেন। বৈঠকে তিনি লোকসভা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এবং জনগণ যাতে নির্ভয়ে ভোট দান করতে পারেন তার ব্যবস্থা করতে প্রতিটি ভোট কেন্দ্রের খোঁজ নিয়ে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন। এতে তিনি লোকসভা নির্বাচনে করিমগঞ্জ জেলায় সুরক্ষা সুনিশ্চিত করতে যেসব ভোট কেন্দ্রে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী মোতায়েন করার প্রয়োজন রয়েছে তা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি সদ্য ভোটাধিকার প্রাপ্ত যুবা ভোটারদের এবং ভোট দান প্রক্রিয়ায় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সুনিশ্চিত করতে তিনি ভোটার সচেতনতা কার্যসূচির উপর গুরুত্ব আরোপ করেন। এদিকে ওই দিন তিনি লোকসভা নির্বাচনের জন্য প্রস্তাবিত স্ট্রং রুম, ভোট গণনা কক্ষ ইত্যাদির ব্যবস্থা ঘোরে দেখেন এবং এর সুরক্ষার বিষয় খতিয়ে দেখে সন্তোষ প্রকাশ করেন। এরপর বৈঠক শেষে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে বয়ান তুলে ধরেন। এদিনে সফর শেষে তিনি শিলচর ফিরে যান।

Releated Posts

অসমের হাইলাকান্দিতে পাকিস্তান-যোগ সন্দেহে ২১ বছরের যুবক গ্রেপ্তার

গুয়াহাটি, ২৬ আগস্ট (আইএএনএস): পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ সংগঠন ‘শাহাদাত-ই-ভাট্টি নেটওয়ার্ক’ (এসবিএন)-এর সঙ্গে কথিত যোগসূত্রের অভিযোগে অসমের হাইলাকান্দি জেলায় ২১…

ByByNews Desk Aug 26, 2026

অসমজুড়ে ফের প্রাণ ফিরছে গ্রন্থাগারে, পড়াশোনায় বাড়ছে শিশুদের আগ্রহ: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ আগস্ট (আইএএনএস): অসমের বিভিন্ন প্রান্তের গ্রন্থাগারগুলিতে ফের নতুন করে প্রাণচাঞ্চল্য দেখা যাচ্ছে। শিশুরা বই পড়ার পাশাপাশি…

ByByNews Desk Aug 26, 2026

মণিপুরে ১৩ জঙ্গি গ্রেপ্তার, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

ইম্ফল, ২৬ আগস্ট (আইএএনএস): মণিপুরের বিভিন্ন জেলায় গত ২৪ ঘণ্টায় পৃথক যৌথ অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ১৩ জন…

ByByNews Desk Aug 26, 2026

শিশু পাচার চক্রের বিরুদ্ধে বড় সাফল্য, অরুণাচলে ১৯ শিশুকে উদ্ধার, গ্রেফতার ৩ মহিলা

ইটানগর, ২৫ আগস্ট (আইএএনএস): সন্দেহভাজন শিশু পাচার চক্রের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেল অরুণাচল প্রদেশ পুলিশ। রাজ্যের বিভিন্ন…

ByBySandeep Biswas Aug 25, 2026
Scroll to Top