News Flash

  • Home
  • দেশ
  • স্বদেশ দর্শন ২.০ প্রকল্পের অধীনে চিত্রকূটে আধ্যাত্মিক অভিজ্ঞতা প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রী
Image

স্বদেশ দর্শন ২.০ প্রকল্পের অধীনে চিত্রকূটে আধ্যাত্মিক অভিজ্ঞতা প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রী

সাতনা, ৭ মার্চ (হি.স.) : স্বদেশ দর্শন ২.০ প্রকল্পের অধীনে চিত্রকূটে আধ্যাত্মিক অভিজ্ঞতা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বদেশ দর্শন ২.০ প্রকল্পের অধীনে ২৬ কোটি টাকা ব্যয়ে ‘চিত্রকূট ঘাটে আধ্যাত্মিকতার অভিজ্ঞতা’ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মধ্যপ্রদেশের সাতনা জেলা উন্নয়নমূলক কাজের জন্য বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মোদীর থেকে ১৫০ কোটি টাকারও বেশি মূল্যের উপহার পেয়েছে।

এদিন একইসঙ্গে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব সাতনা জেলার কর্মসূচিতে ১৩৯ কোটি টাকারও বেশি মূল্যের কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যাদব বলেন যে ভগবান রাম, যাঁর নামে সমস্ত কাজ সফল হয়, তিনি চিত্রকূটের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে সম্পর্কিত, তাই ওঁর নামের সঙ্গে শ্রী ব্যবহার করা উচিত। ভগবানের বিষয়ে আমরা কোনওরকম আপস করবো না বলেও তিনি এদিন উল্লেখ করেন। মধ্যপ্রদেশের মাটিতে যেখানেই ভগবান শ্রীরাম এবং ভগবান শ্রীকৃষ্ণের পা পড়েছে, আমরা প্রতিটি স্থানকে তীর্থস্থান হিসেবে তৈরি করবো। মুখ্যমন্ত্রী যাদব এদিন চিত্রকূটের উন্নয়নের জন্য অনেক ঘোষণাও করেছেন। তিনি বলেন, এখানে ‘চিত্রকূট উন্নয়ন কর্তৃপক্ষ’ গঠন করা হবে।

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষা: ২১ জুনের পরীক্ষাকে ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য নিট-ইউজি পুনঃপরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও ত্রুটিমুক্তভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি পর্যালোচনা…

ByByNews Desk Jun 18, 2026

ভারতের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাত এখন ইলেকট্রনিক্স: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের ইলেকট্রনিক্স উৎপাদন শিল্প এখন দেশের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাতে পরিণত হয়েছে বলে…

ByByNews Desk Jun 18, 2026

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…

ByByNews Desk Jun 18, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top