News Flash

  • Home
  • খেলা
  • এবারের আইপিএল খেলেই অবসরে যাচ্ছেন কার্তিক
Image

এবারের আইপিএল খেলেই অবসরে যাচ্ছেন কার্তিক

মুম্বই, ৭ মার্চ (হি.স.) : এবারের আইপিএল খেলেই অবসরে যাচ্ছেন ভারতের প্রাক্তন উইকেটরক্ষক দিনেশ কার্তিক। এক সাক্ষাৎকারে এই কথাই জানিয়েছেন কার্তিক। সামনের জুনে ৩৯ পা দিতে চলা কার্তিক আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগেই আইপিএল থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন। যেসব খেলোয়াড়রা প্রতিটি আইপিএলে খেলেছেন তাদের মধ্যে দিনেশ কার্তিক একজন। এর আগে যাঁরা আছেন তাঁরা হলেন- মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, ঋদ্ধিমান সাহা ও মনিশ পাণ্ডে।

দিল্লির হয়ে আইপিএল কেরিয়ার শুরু করা কার্তিক খেলেছেন মোট ৬টি ফ্র্যাঞ্চাইজির হয়ে। দিল্লি ছাড়া তিনি খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কিংস ইলেভেন পঞ্জাব, মুম্বাই ইন্ডিয়ানস, গুজরাট লায়নস এবং কলকাতা নাইট রাইডার্স। এখন পর্যন্ত আইপিএলে মোট ২৪০ ম্যাচে ৪৫১৬ রান করেছেন কার্তিক। স্ট্রাইক রেট ১৩২-এর একটু বেশি। করেছেন ২০টি অর্ধ শতক। আর উইকেটকিপার হিসেবে সবরকম ডিসমিসাল মিলিয়ে মহেন্দ্র সিং ধোনির পরই আছেন কার্তিক(১৩৩)।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top