News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হেজামারায় সুরেন্দ্রনগর ইংলিশ মিডিয়াম হাইয়ার সেকেন্ডারি স্কুলে নতুন পাকা বাড়ির উদ্বোধন
Image

হেজামারায় সুরেন্দ্রনগর ইংলিশ মিডিয়াম হাইয়ার সেকেন্ডারি স্কুলে নতুন পাকা বাড়ির উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মার্চ: রাজ্য সরকার গুণগতমানের শিক্ষা সর্বত্র পৌঁছে দেওয়ার লক্ষ্যে শিক্ষার পরিকাঠামো  উন্নয়নের কাজ জোর কদমে এগিয়ে নিয়ে যাচ্ছে।
হেজামারায় সুরেন্দ্রনগর ইংলিশ মিডিয়াম হাইয়ার সেকেন্ডারি স্কুলে নবনির্মিত পাকা ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী রতন লাল নাথ। এই নতুন পাকা ভবন শিক্ষার্থীদের গুণগত শিক্ষা গ্রহণের ক্ষেত্রে দারুন সহায়ক হবে বলে আশা ব্যক্ত করলেন অভিভাবকরা ।

 সিমনা বিধানসভার মধ্যে সুরেন্দ্রনগর ইংলিশ মিডিয়াম হাইয়ার সেকেন্ডারি স্কুল  অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়টিকে বিদ্যা জ্যোতি বিদ্যালয় হিসেবে ঘোষণা করা হয়েছিল। তারই অঙ্গ হিসেবে নির্মাণ করা হয়েছে নতুন পাকা ভবন। যা নির্মাণ করতে ব্যয় হয়েছে প্রায় সাড়ে তিন কোটি টাকা। আর ডি দপ্তর এই নতুন পাকা বাড়িটি নির্মাণ করেছে।

এই দিন এই বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী রতন লাল নাথ বলেন রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষা ব্যবস্থার উপর। বর্তমানে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার চাইছে গুণগতমানের শিক্ষা দিয়ে ছেলেমেয়েদের আত্মনির্ভর হিসেবে গড়ে তুলতে। এই দৃষ্টিভঙ্গিতেই বর্তমানে ছেলে-মেয়েদের পঠন-পাঠনের কাজ চলছে। তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান রাখেন পড়াশোনা করে শুধুমাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার হলেই চলবে না। একজন সৎ এবং ভালো মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে হবে। ছেলেমেয়েদের ড্রাগসের নেশা থেকে দূরে থাকার জন্যও অনুপ্রাণিত করলেন মন্ত্রী। বললেন বর্তমান সমাজের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ড্রাগ। এই সমস্যা থেকে নিজেদের দূরে রেখে পড়াশোনায় মনোনিবেশ করার জন্য পরামর্শ দিলেন মন্ত্রী রতন লাল নাথ।

এদিনের উদ্বোধনী পর্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিমনা বিধানসভার বিধায়ক বৃষকেতু দেববর্মা, টিটিএএডিসির ইএম রবীন্দ্র দেববর্মা, পশ্চিম জেলার ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার রুপন রায়, মহকুমা শাসক সুভাস দত্ত সহ অন্যান্যরা।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top