News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভারত সরকার উত্তর পূর্বাঞ্চলকে হিংসামুক্ত-উগ্রবাদমুক্ত-বিবাদমুক্ত অঞ্চল হিসেবে গড়ে তুলতে ক্রমাগত প্রয়াস চালিয়ে যাচ্ছে: মুখ্যমন্ত্রী
Image

ভারত সরকার উত্তর পূর্বাঞ্চলকে হিংসামুক্ত-উগ্রবাদমুক্ত-বিবাদমুক্ত অঞ্চল হিসেবে গড়ে তুলতে ক্রমাগত প্রয়াস চালিয়ে যাচ্ছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৫ মার্চ : গত ২ মার্চ, ২০২৪ নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে ভারত সরকার, ত্রিপুরা সরকার ও তিপ্রা-র মধ্যে একটি ঐতিহাসিক ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। এই ত্রিপাক্ষিক চুক্তি সম্পাদনের সময় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে আমি, জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা এবং সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া উপস্থিত ছিলেন। এই চুক্তিতে তিপ্রা-র পক্ষে স্বাক্ষর করেন প্রদ্যুৎ বিক্রম মাণিক্য দেববর্মা, বিজয় কুমার রাঙ্খল এবং অনিমেষ দেববর্মা। রাজ্য সরকারের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন রাজ্যের মুখাসচিব জে কে সিনহা এবং কেন্দ্রীয় সরকারের পক্ষে স্বাক্ষর করেন ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিব (উত্তর পূর্বাঞ্চল) পীযূষ গোয়েল। আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা ভারত সরকার, ত্রিপুরা সরকার এবং তিপ্রা-র মধ্যে চুক্তি স্বাক্ষর বিষয়ে একথা বলেন।

বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, ভারত সরকার বিগত দশক ধরে উত্তর পূর্বাঞ্চলকে হিংসামুক্ত-উগ্রবাদমুক্ত-বিবাদমুক্ত অঞ্চল হিসেবে গড়ে তুলতে ক্রমাগত প্রয়াস চালিয়ে যাচ্ছে। এই সময়কালে কমপক্ষে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন সংগঠনের কয়েক হাজার বিপথগামী যুবক হিংসার পথ পরিত্যাগ করে উন্নয়নের মূলধারায় যুক্ত হয়েছেন। বর্তমান সময়ের প্রেক্ষিতে এই চুক্তির প্রয়োজনীয়তা ছিল। ত্রিপুরাকে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা হিসেবে গড়ে তুলতে এই চুক্তি অত্যন্ত গরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। সর্বপ্রথমে এই ঐতিহাসিক চুক্তি সম্পাদনের জন্য আমি দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি তিপ্রার নেতৃবৃন্দদের অভিনন্দন জানাচ্ছি। এই চুক্তির সঠিক বাস্তবায়ন এবং রাজ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে সংশ্লিষ্ট পক্ষ চুক্তি স্বাক্ষরের দিন থেকে কোন ধরণের আন্দোলন/বিক্ষোভ করা থেকে বিরত থাকার বিষয়টি এই চুক্তিতে উল্লেখ করা হয়েছে। এই চুক্তির মাধ্যমে আমরা ‘এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা’ ও উন্নততর ত্রিপুরার দিকে আরও এক কদম অগ্রসর হয়েছি।

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top