News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ভাড়া বাড়ির বিছানায় শেষ নিঃশ্বাস ত্যাগ স্থিতপ্ৰজ্ঞ রাজনীতিবিদ তথা প্ৰাক্তন শিক্ষামন্ত্ৰী রমণীর
Image

ভাড়া বাড়ির বিছানায় শেষ নিঃশ্বাস ত্যাগ স্থিতপ্ৰজ্ঞ রাজনীতিবিদ তথা প্ৰাক্তন শিক্ষামন্ত্ৰী রমণীর

গুয়াহাটি, ৪ মাৰ্চ (হি.স.) : চলে গেলেন স্থিতপ্ৰজ্ঞ রাজনীতিবিদ, শিক্ষাবিদ তথা অসমের প্ৰাক্তন শিক্ষামন্ত্ৰী অধ্যাপক রমণী বৰ্মণ। বার্ধক্যজনিত ব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নলবাড়ির একটি ভাড়াবাড়ির বিছানায় আজ সোমবার ভোর প্রায় পাঁচটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রমণী বৰ্মণ। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

১৯৭৮ সালে গোলাপ বরবরা নেতৃত্বাধীন জনতা পার্টি সরকারের শিক্ষা ও গৃহ দফতরের প্রতিমন্ত্ৰী ছিলেন অধ্যাপক রমণী বৰ্মণ। সততা ও সংগ্ৰামী রাজনীতিবিদ রমণী বৰ্মণ সেই প্ৰজন্মের শেষ প্ৰতিনিধি ছিলেন।

১৯৭৮ সালের রাজ্য বিধানসভা নিৰ্বাচনে ধৰ্মপুর থেকে নিৰ্বাচিত হয়েছিলেন নলবাড়ি কলেজের অধ্যাপক রমণী বৰ্মণ৷ তদানীন্তন কংগ্রেস প্রার্থী ভূমিধর বর্মণ (পরবর্তীতে কংগ্রেস সরকারের মন্ত্রী)-কে ৩,৩৬৩টি ভোটের ব্যবধান পরাজিত করেছিলেন রমণী। আদৰ্শকে আঁকড়ে ধরে আপসহীন, মূল্যবোধের রাজনীতিবিদ রমণী বৰ্মণ ছিলেন একজন প্রকৃত সমাজসেবক। ১৯৯৫ সালে তাঁর ছোট ছেলে আততায়ীর গুলিতে মৃত্যু হয়েছিল। প্ৰিয়তমা পত্নী এবং এক ছেলের মৃত্যু জীবদ্দশায় দেখে গেছেন তিনি। এ ঘটনায় শোকে ভেঙে পড়েছিলেন রমণী বর্মণ। আমৃত্যু বাবার শুশ্ৰূষা করে গেছেন তাঁর বড় ছেলে৷

সাম্যবাদী রাজনীতিবিদ গোটা জীবন মূল্যবোধের রাজনীতি করেছেন। জনসেবার জন্য সৰ্বস্ব উজার করে দিয়েছেন তিনি। এক সময় তিনি উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মজদুর ইউনিয়নের প্রথমসারির নেতা ছিলেন। এছাড়া জনতার কণ্ঠ বৰ্মণ নলবাড়িতে শহিদ মুকুন্দ কাকতি অসামরিক হাসপাতাল স্থানান্তরের বিরুদ্ধে প্ৰতিবাদী আন্দোলনের প্রথমসারির যোদ্ধা ছিলেন।

প্ৰসঙ্গত, ‘হৃদয়র সংলাপ’ শীর্ষক আত্মজীবনীতে বহু কথা লিপিবদ্ধ করে গেছেন রমণী। তাঁকে জীবনশিল্পী আদ্য শৰ্মা পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছে। এমন জননতার মৃত্যুতে নলবাড়ি সহ সমগ্ৰ অসমে শোক বিরাজ করছে।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top