News Flash

  • Home
  • প্রধান খবর
  • অতিশীর বাজেটে খুশি কেজরিওয়াল, বিজেপির বিরুদ্ধে আনলেন কাজে বাধা দেওয়ার অভিযোগ
Image

অতিশীর বাজেটে খুশি কেজরিওয়াল, বিজেপির বিরুদ্ধে আনলেন কাজে বাধা দেওয়ার অভিযোগ

নয়াদিল্লি, ৪ মার্চ (হি.স.) : দিল্লির অর্থমন্ত্রী অতিশীর বাজেটে খুশি ব্যক্ত করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। একইসঙ্গে বিজেপি, লেফটেন্যান্ট গভর্নর ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কাজে বাধা দেওয়ার অভিযোগ আনলেন। দিল্লির অর্থমন্ত্রী অতিশীর বাজেট পেশ হওয়ার পর সোমবার সাংবাদিক সম্মেলন করেন কেজরিওয়াল। তিনি বলেছেন, “দিল্লির মহিলাদের জন্য একটি বড় ঘোষণা করা হয়েছে। এটি হল নারীর ক্ষমতায়নের জন্য বিশ্বের সবচেয়ে বড় কর্মসূচি। এখন আর টাকার জন্য কারোর ওপর নির্ভর করতে হবে না। ১৮ বছরের বেশি বয়সী প্রত্যেক মহিলাকে প্রতি মাসে এক হাজার টাকা দেওয়া হবে।”

বিজেপি, লেফটেন্যান্ট গভর্নর ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে কেজরিওয়াল বলেছেন, “আপনারা (জনগণ) আমাকে (২০২০ সালের নির্বাচনে) ৬২টি আসন দিয়েছেন এবং (২০১৫ সালের নির্বাচনে) ৬৭টি আসন দিয়েছেন, তবেই আমার সরকার চলতে পারছি, অন্যথায়, আমরা যদি ৪০টি আসন পেতাম, তাহলে এরা আমার সরকারকে পতন ঘটাত। বিজেপি, উপ-রাজ্যপাল এবং কেন্দ্রীয় সরকার প্রতিটি কাজে কীভাবে বাধা সৃষ্টি করে, তা সবাই দেখছেন। আমি তাঁদের সবার সাথে লড়াই করছি। বিজেপির ৭ জন সাংসদকে নির্বাচিত করে দিল্লির মানুষ কী পেল? আমি জনগণকে বলতে চাই, আইএনডিআই জোট থেকে ৭ জন সাংসদ নির্বাচন করুন, পঞ্জাব থেকে ১৩ জন সাংসদ আসবে, রাজ্যসভায় আমাদের ১০ জন, সামগ্রিকভাবে আমাদের ২৫-৩০ জন সাংসদ থাকবে, তাহলে আমাদের কাজ বন্ধ করার ক্ষমতা কারও থাকবে না।”

Releated Posts

৫ দিনের কর্মসপ্তাহ ও বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করা এবং বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে শুক্রবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিমানবন্দরে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

নান্দেডে পথ দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্রের নান্দেডে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্ঘটনায়…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026
Scroll to Top