News Flash

  • Home
  • দেশ
  • তাপস রায়ের দল ছাড়ার সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ দিলীপ ঘোষের
Image

তাপস রায়ের দল ছাড়ার সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ দিলীপ ঘোষের

কলকাতা, ৪ মার্চ (হি.স.): তৃণমূল বিধায়ক তাপস রায়ের দল ছাড়ার সিদ্ধান্ত প্রসঙ্গে সন্তোষ প্রকাশ করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।

সোমবার দিলীপবাবু বলেন, “তাপস দার মতো ওই জেনারেশনের রাজনীতিকরা দলে থাকতে পারছেন না। তৃণমূলে মূল্যবোধ শেষ হয়ে যাচ্ছে, তাই তাঁদের পক্ষে দলে টিকে থাকা কষ্টের। উনি অনেক চেষ্টা করেছেন পারেননি।”

দিলীপবাবুর আরও দাবি, যাদের হাতে দল গিয়েছে, তারা মূল্যবোধ শেষ করে দিয়েছে। তাপস দা-কে দিয়ে শুরু হল, আগামীতে আরও অনেক এরকম দৃশ্য দেখা যাবে।”

তাঁর সঙ্গে তাপস রায়ের বন্ধুত্বের সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করেন দিলীপ ঘোষ। বলেন, “অনেকবারই তাপস দা এরকম কথা বলেছেন। দলের অবস্থানের বাইরে গিয়ে মনের কথা বলেছেন। আজও তাই করেছেন। ওঁর মতো রাজনীতিক নিশ্চয় ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। মাথা উঁচু করে কাজ করবেন ভবিষ্যতে।” বিজেপিতে কি যাচ্ছে তাপস? দিলীপ বলেন, “অনেকেই আসছেন। আসবেন কি না, সেটা ওঁর সিদ্ধান্ত। তবে সম্মানের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন, এটুকু বলতে পারি।”

Releated Posts

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top