News Flash

  • Home
  • প্রধান খবর
  • মিলবে না রক্ষাকবচ, ‘ভোটের বদলে নোট’ মামলায় আইনপ্রণেতাদের বিরুদ্ধেও নেওয়া যাবে পদক্ষেপ
Image

মিলবে না রক্ষাকবচ, ‘ভোটের বদলে নোট’ মামলায় আইনপ্রণেতাদের বিরুদ্ধেও নেওয়া যাবে পদক্ষেপ

নয়াদিল্লি, ৪ মার্চ (হি.স.): ‘ভোটের বদলে নোট’ মামলায় সাংসদ অথবা বিধায়ক ঘুষ নিয়েছেন এমন অভিযোগ উঠলে তাঁর বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ করা যাবে। কোনও রক্ষাকবচ মিলবে না। জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে সাত বিচারপতির বেঞ্চ এই রায় দিয়েছে। সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে বলেছেন, বিধায়কদের দুর্নীতি এবং ঘুষ ভারতীয় সংসদীয় গণতন্ত্রের কার্যকারিতা ধ্বংস করে।

১৯৯৮ সালে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ সাংসদ এবং বিধায়কদের অর্থ নিয়ে ভাষণ দেওয়া বা ভোট দেওয়ার অভিযোগের বিরুদ্ধে রক্ষাকবচ দিয়েছিল। সোমবার সেই নির্দেশ খারিজ করল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। কোনও সাংসদ বা বিধায়ক ঘুষ নিলে তিনি সংসদীয় রক্ষাকবচ পাবেন না। ১৯৯৮ সালের রায় ভারতীয় সংবিধানের ১০৫ এবং ১৯৪ অনুচ্ছেদের পরিপন্থী। এই কারণ দেখিয়ে আগের রায় বাতিল করে দিল সুপ্রিম কোর্ট।

অর্থাৎ, সুপ্রিম কোর্টের সোমবারের রায় অনুযায়ী, সংসদ হোক কিংবা বিধানসভা, দেশের আইনপ্রণেতারা ঘুষের অভিযোগ থেকে আর ছাড় পাবেন না। তাঁদের বিরুদ্ধে আইন মেনে পদক্ষেপ করা যাবে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ছাড়াও সাত বিচারপতির বেঞ্চে ছিলেন এস বোপান্না, এমএম সুন্দ্রেশ, পিএস নরসিংহ, জেবি পার্দিওয়ালা, সঞ্জয় কুমার এবং মনোজ মিশ্র। প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, ‘‘আইনপ্রণেতাদের দুর্নীতি এবং ঘুষ ভারতের সংসদীয় গণতন্ত্রকে ভেঙে দিচ্ছে।’’

সুপ্রিম কোর্টের রায়ে খুশি প্রধানমন্ত্রী

সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, “স্বাগতম, মাননীয় সুপ্রিম কোর্টের একটি রায় যা স্বচ্ছ রাজনীতি নিশ্চিত করবে এবং সিস্টেমের প্রতি জনগণের বিশ্বাসকে আরও গভীর করবে।”

Releated Posts

বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবসে সাংবাদিকদের শুভেচ্ছা, গণতন্ত্রে নিরপেক্ষতার গুরুত্বের উপর জোর নেতাদের

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়ে গণতন্ত্রে…

ByByNews Desk May 3, 2026

বিধাননগর গণনা কেন্দ্রের বাইরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদার

কলকাতা, ৩ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বিধাননগরে একটি গণনা কেন্দ্রের বাইরে তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থকদের…

ByByNews Desk May 3, 2026

“ভারতের মানুষ বোকা নয়”, কংগ্রেসের ‘পাপ’ শেষ হয় না: কিরেন রিজিজুর তোপ

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করে কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু রবিবার বলেন, “ভারতের…

ByByNews Desk May 3, 2026

ভোটগণনায় কেন্দ্রীয় কর্মী মোতায়েন সংক্রান্ত ইসির সার্কুলারে সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত তৃণমূলের

কলকাতা, ২ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গে ভোটগণনার সময়ে কেন্দ্রীয় সরকারি কর্মী মোতায়েন সংক্রান্ত নির্বাচন কমিশনের সার্কুলার নিয়ে সুপ্রিম কোর্টের…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top