News Flash

  • Home
  • খেলা
  • কমলপুরে রাজ্যভিত্তিক রেসলিং টুর্নামেন্ট ঘিরে অব্যবস্থা চরমে
Image

কমলপুরে রাজ্যভিত্তিক রেসলিং টুর্নামেন্ট ঘিরে অব্যবস্থা চরমে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা , ৩ মার্চ।। চূড়ান্ত অব্যবস্থাপনার মধ্যে দিয়ে রবিবার কমলপুর টাউন ময়দানে শুরু হল দুদিনের রাজ্যের ত্রিপুরা টেট ট্রেডিশনাল রেসলিং এন্ড পাংক্রেশান চ্যাম্পিয়নশিপ।  আয়োজক কমলপুর নগর পঞ্চায়েত। আসর চলছে দর্শক শূন্যতায়। ২৪০ জন খেলোয়াড় নথিভুক্ত করার পর দেখা যায় নি ১০০ জনকে। মাইক যোগে প্রচার করা হয়েছিল রাজ্যের ক্রীড়া মন্ত্রী উপস্থিত থাকবেন। আসেননি। মঞ্চে অনুপস্থিত স্থানীয় বিধায়ক মনোজ কান্তি দেব ও বিধায়িকা স্বপ্না দাস পাল। এদিন উদ্বোধন মঞ্চে উপস্থিত ছিলেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা, ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদার,দুর্গা চৌমুহনী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্পা দাস, ত্রিপুরা হজ কমিটির চেয়ারম্যান মোঃ শাহ আলম, চ্যাম্পিয়নশিপের ফাউন্ডার প্রেসিডেন্ট সি এ তাম্বালি, নভাল কিশোর, কমলপুর মহকুমা শাসক লাল রিং নেতা ডারলং প্রমুখ। রাজ্য ভিত্তিক দুদিনের আসরে খেলোয়াড়ের খাবারের ব্যবস্থা দেখে চোখ ছানাবড়া হওয়ার কথা। লাঞ্চে খেলোয়াড়দের যে খাবার দেওয়া আছে তা গ্রহনের অযোগ্য। ডাল, সিদল চাটনী, ও সোয়াবিন তরকারি।  খেলোয়াড়রা খাবার খাচ্ছে নীচে বসে।এই আসরের বাজেট কতো আয়োজকরা বলতে পারি নি। যারা বাইরে থেকে এসেছে তারাও ক্ষুব্ধ।খেলা আসরের উদ্বোধন করেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন প্রশান্ত সিনহা।

Releated Posts

ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…

ByByNews Desk Jun 20, 2026

ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি

ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…

ByByNews Desk Jun 20, 2026

মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…

ByByNews Desk Jun 20, 2026

ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি

মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top