News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রধানমন্ত্রী মোদীর জন্য বাংলাদেশ ও ভুটানের চেয়ে ভারতে বেশি বেকার যুবক : রাহুল গান্ধী
Image

প্রধানমন্ত্রী মোদীর জন্য বাংলাদেশ ও ভুটানের চেয়ে ভারতে বেশি বেকার যুবক : রাহুল গান্ধী

গোয়ালিয়র, ৩ মার্চ (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যই বাংলাদেশ ও ভুটানের চেয়ে ভারতে বেশি বেকার যুবক। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বড়সড় অভিযোগ এনে একথা বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রবিবার মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ভারত জোড়ো ন্যায় যাত্রা চলাকালীন রাহুল গান্ধী বলেছেন, “গত ৪০ বছরে দেশে এখন সবচেয়ে বেশি বেকারত্ব। পাকিস্তানের তুলনায় ভারতে বেকারত্ব দ্বিগুণ।”

এরপরই রাহুল গান্ধী বলেছেন, “বাংলাদেশ এবং ভুটানের তুলনায় আমাদের দেশে বেকার যুবকদের সংখ্যা বেশি, কারণ নরেন্দ্র মোদী নোটবন্দী এবং জিএসটি প্রয়োগ করে ছোট ব্যবসা শেষ করেছেন।” রবিবার ছিল রাহুল গান্ধীর ন্যায় যাত্রার ৫০-তম দিন। আরজেডি-র জন বিশ্বাস সভায় যোগ দেওয়ার জন্য এদিন পাটনায় যান রাহুল গান্ধী। সোমবার শিবপুরী থেকে শুরু হবে রাহুলের ন্যায় যাত্রা।

Releated Posts

ওমান উপকূলে ভারতীয় মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যু: পবন কল্যাণ ও লোকেশের নীরবতা নিয়ে প্রশ্ন কংগ্রেস সাংসদের

হায়দরাবাদ, ১২ জুন (আইএএনএস): ওমান উপকূলে একটি জাহাজে মার্কিন হামলায় বিশাখাপত্তনমের এক মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যুর ঘটনায় অন্ধ্রপ্রদেশের ক্ষমতাসীন…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

ওমান উপকূলে জাহাজে মার্কিন হামলা: নিহত বিশাখাপত্তনমের মেরিন ইঞ্জিনিয়ার, শোক প্রকাশ জগনের

অমরাবতী, ১২ জুন (আইএএনএস) : ওমান উপকূলে ভারতীয় নাবিকদের বহনকারী একটি তেলবাহী জাহাজে মার্কিন হামলায় বিশাখাপত্তনমের মেরিন ইঞ্জিনিয়ার…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

একাংশ তৃণমূল সাংসদের স্বাক্ষর ঘিরে জল্পনা, লোকসভায় নতুন ব্লক গঠনের গুঞ্জন

কলকাতা, ১২ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের ১৯ জন লোকসভা সাংসদের স্বাক্ষরযুক্ত তিনটি পৃষ্ঠা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

দিল্লিতে গাড়ি চোর চক্রের বিরুদ্ধে বড় সাফল্য, গ্রেপ্তার ৬, উদ্ধার ১৫টি চোরাই দুই-চাকাযান

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): মোটরযান চুরি ও অভ্যাসগত অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযানে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top