News Flash

  • Home
  • খেলা
  • পূর্বোত্তর অলিম্পিক গেমসের জন্য ফুটবলের সিলেকশন ট্রায়াল ৭ই
Image

পূর্বোত্তর অলিম্পিক গেমসের জন্য ফুটবলের সিলেকশন ট্রায়াল ৭ই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ মার্চ।। রাজ্য ফুটবল দল গঠন করা হচ্ছে। তৃতীয় উত্তর-পূর্ব অলিম্পিক গেমস এর জন্য। আগামী ১৮ থেকে ২৩ মার্চ নাগাল্যান্ডের কোহিমায় এবারকার উত্তর-পূর্ব অলিম্পিক গেমসের আসর বসছে। ফুটবলে ত্রিপুরা দল অংশ নেবে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় এ উপলক্ষে আগামী ৭ মার্চ রাজ্য দল গঠনের উদ্দেশ্যে সিলেকশন ট্রায়াল অনুষ্ঠিত হবে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে সকাল ১০টায় সকল সিনিয়র ফুটবল খেলোয়াড়দের উমাকান্ত মিনি স্টেডিয়ামে রিপোর্ট করতে টিএফএ-র সাধারণ সম্পাদক এক বিজ্ঞপ্তিতে আহ্বান করেছেন। রিপোর্ট করার সময় অবশ্যই অরিজিনাল বার্থ সার্টিফিকেট, অরিজিনাল আধার কার্ড এবং দুই কপি পাসপোর্ট সাইজের সম্প্রতি তোলা রঙিন ছবি নিয়ে আসতে বলা হয়েছে। সিলেকশন ট্রায়ালে অংশগ্রহণের বিষয়ে কোনও রকম টিএ/ডিএ প্রদান করা হবে না। অংশগ্রহণকারী ফুটবলারদের থেকে বাছাই করে রাজ্য দল গঠনের উদ্দেশ্যে টেকনিক্যাল কো-অর্ডিনেটর ডি.কে প্রধান, অ্যাসিস্ট্যান্ট কোচ সুজিত ঘোষ, ফিজিকেল ইন্সট্রাক্টর শুভেঞ্জিত সিনহা এবং আবু তাহের কে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। উল্লেখ্য, রাজ্য ফুটবল দল গঠনের কার্যক্রম টিএফএ সম্পন্ন করলেও আসন্ন উত্তর-পূর্ব অলিম্পিক গেমসে দল পাঠাবে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top