ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ মার্চ।। দেড়শ রানের আগেই তামিলনাড়ুর প্রথম ইনিংস শেষ। প্রথম দিনে ১২ উইকেটের পতন। রঞ্জি ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে মুম্বাই ও তামিলনাড়ু পরস্পরের মুখোমুখি হয়েছে। মুম্বাইয়ের বিকেসি গ্রাউন্ডে। লো স্কোরিং ম্যাচে মুম্বাইয়ের সামনে যথেষ্ট সম্ভাবনা প্রথম ইনিংসে লিড নেওয়ার জন্য। এই মুহূর্তে মুম্বাই মধ্যপ্রদেশ ১০১ রানে পিছিয়ে রয়েছে। তবে হাতে আরও ৮টি উইকেট বর্তমান। সকাল ৯:৩০ টায় ম্যাচ শুরুতে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে তামিলনাড়ু ৬৪.১ ওভার খেলে ১৪৬ রানেই ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে বিজয় শংকরের ৪৪ রান এবং ওয়াশিংটন সুন্দরের ৪৩ রান উল্লেখযোগ্য। মুম্বাইয়ের তুষার দেশপান্ডে ২৪ রানে ৩টি উইকেট পেয়েছে। সার্দুল ঠাকুর, মশের খান ও তনুস কটিয়ান পেয়েছে দুটি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে দিনের খেলা শেষ হয়ে পর্যন্ত সময়ে মুম্বাই ১৭ ওভার খেলার সুযোগ পায়। ইতোমধ্যে ২ উইকেট হারিয়ে ৪৫ রান সংগ্রহ করে নিয়েছে। মুশের খান ২৪ রানে এবং মোহিত অবস্থিত ১ রানে উইকেটে রয়েছেন। আগামীকাল ম্যাচের দ্বিতীয় দিন।

রঞ্জির ২য় সেমিফাইনালেও লড়াই জমজমাট : লিড নেওয়ার লক্ষ্যে মুম্বাই
Tags:
Releated Posts
ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি
মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…
স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…
গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…


















