News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজনীতি থেকে অব্যাহতি চাইছেন গম্ভীর, ক্রিকেটেই মনোনিবেশের ইচ্ছে গৌতমের
Image

রাজনীতি থেকে অব্যাহতি চাইছেন গম্ভীর, ক্রিকেটেই মনোনিবেশের ইচ্ছে গৌতমের

নয়াদিল্লি, ২ মার্চ (হি.স.): রাজনীতি থেকে অব্যাহতি চাইছেন বিজেপি নেতা তথা প্রাক্তন ভারতীয় দলের ক্রিকেটার গৌতম গম্ভীর। এই মর্মে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডাকেও অবহিত করেছেন তিনি। আপাতত মনোনিবেশ করতে চাইছেন ক্রিকেটে। বিজেপি নেতা গৌতম গম্ভীর শনিবার টুইট করে এমনটাই জানিয়েছেন।

গম্ভীর এক্স মাধ্যমে জানিয়েছেন, “আমি বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে আমার রাজনৈতিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য অনুরোধ করেছি, যাতে আমি আমার আসন্ন ক্রিকেট প্রতিশ্রুতিগুলিতে মনোনিবেশ করতে পারি।” গৌতম গম্ভীর এক্স মাধ্যমে আরও জানিয়েছেন, “আমাকে জনগণের সেবা করার সুযোগ দেওয়ার জন্য আমি প্রধানমন্ত্রী মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।”

Releated Posts

উত্তর ২৪ পরগনায় ‘তোলাবাজি’ ঘিরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, গ্রেফতার দুই

কলকাতা, ৬ অক্টোবর (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার খড়দহে তোলাবাজির অভিযোগকে কেন্দ্র করে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষের…

ByByNews Desk Oct 6, 2026

ছত্তিশগড়ের আবুজমাড়ে যৌথ অভিযানে উদ্ধার ৭টি আইইডি

রায়পুর/নারায়ণপুর, ৬ অক্টোবর (আইএএনএস): ছত্তিশগড়ের স্পর্শকাতর আবুজমাড় এলাকায় নারায়ণপুর পুলিশ এবং ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি)-এর ২৯তম ব্যাটালিয়নের যৌথ…

ByByNews Desk Oct 6, 2026

রেজিনগরে পুলিশের সঙ্গে বচসা, সাব-ইন্সপেক্টরের কলার ধরার অভিযোগে গ্রেফতার হুমায়ুন কবীর

কলকাতা, ৬ অক্টোবর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালীন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে হুমকি…

ByByNews Desk Oct 6, 2026

‘অপরাধীদের মনে ভয় তৈরি করুন’, দিল্লিতে ধর্ষণের ঘটনায় পুলিশকে সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): দিল্লি-এনসিআরে সাম্প্রতিক ধর্ষণ ও যৌন নিগ্রহের ঘটনাগুলি নিয়ে স্বতঃপ্রণোদিত মামলায় সোমবার দিল্লি পুলিশ ও…

ByByNews Desk Oct 5, 2026
Scroll to Top