News Flash

  • Home
  • খেলা
  • নাগাল্যান্ডে নর্থ-ইস্ট অলিম্পিকের জন্য রাজ্য দল চূড়ান্তকরণ কাল
Image

নাগাল্যান্ডে নর্থ-ইস্ট অলিম্পিকের জন্য রাজ্য দল চূড়ান্তকরণ কাল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ।। একাধিক স্পোর্টস ইভেন্টের রাজ্য সংস্থা এখনো রাজ্য দল চূড়ান্ত করেনি। ইতোমধ্যে রাজ্য দল গঠন করে যথারীতি উত্তর-পূর্ব অলিম্পিক আসরে নাম পাঠাতে হবে। গত বছর ত্রিপুরা দল ১৫২ জনের জাম্বু টিম অংশগ্রহণ করে স্বর্ণ রৌপ্য ও ব্রোঞ্জ পদক মিলিয়ে ৪২ টি পদক পেয়েছিল বলে বিবৃতিতে জানানো হয়েছে। পূর্বোত্তর অলিম্পিকের প্রস্তুতি চলছে জোর কদমে। নাগাল্যান্ডে নর্থ-ইস্ট অলিম্পিক গেমস ২০২৪ অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১৮ থেকে ২৩ মার্চ। ৬ দিন ব্যাপী আয়োজিত এই পূর্বোত্তর অলিম্পিক গেমসে অ্যখলেটিক্স, বক্সিং, ব্যাডমিন্টন, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, ফ্রিস্টাইল রেসলিং, লন টেনিস, টেবিল টেনিস, তাইকুন্ডু, ভলিবল, ঊশু, সেপাক টাকরো খেলা হবে। কোন্ ইভেন্টে কতজন করে খেলোয়াড় অংশ নেবে, পুরুষ এবং মহিলা উভয় বিভাগে, তা পর্যন্ত নির্ধারিত করে দেওয়া হয়েছে। যেমন অ্যাথলেটিক্সে পুরুষ ও মহিলা থেকে ২২ জন করে, বক্সিংয়ে ১০ জন করে, ব্যাডমিন্টনে তিনজন করে, বাস্কেট বলে পুরুষ বিভাগে ১২ জন, ক্রিকেটে পুরুষ বিভাগে ১৫ জন, ফুটবলে পুরুষ বিভাগে ২০ জন, ফ্রিস্টাইল রেসলিং-এ পুলিশ বিভাগে ৬ জন মহিলা বিভাগে পাঁচ জন, লন টেনিসে পুরুষ ও মহিলা বিভাগে তিনজন করে, টেবিল টেনিসে ৪ জন করে তাইকুন্ডোতে পুরুষ বিভাগে ৮ জন এবং মহিলা বিভাগ ৬ জন। ভলিবলে পুরুষ বিভাগে ১২ জন, ঊশুতে পুরুষ বিভাগে সাতজন ও মহিলা বিভাগে তিনজন। সেপাক টাকরোতে পুরুষ বিভাগে ১৫ জন। অফিসিয়াল প্রতিটি ইভেন্ট থেকে দুইজন করে। তবে ফুটবল, ক্রিকেট এর ক্ষেত্রে তা তিনজন করে অফিসিয়াল অংশ নেবে। রাজ্য দল যাবে পুরোপুরিভাবে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অনুমতি ও অনুমোদনক্রমে। দল গঠনের পুরো দায়িত্ব প্রত্যেকটি ইভেন্টের রাজ্য সংস্থার হাতে। রাজ্য সংস্থাসমূহ নির্দিষ্ট উপায়ে রাজ্য দল গঠনের পর চূড়ান্ত দলের তালিকা তুলে দেবে দপ্তরের হাতে। এদিকে ত্রিপুরা স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি তথা বিধায়ক গোপাল রায় এক  জানিয়েছেন বিভিন্ন স্পোর্টস ইভেন্টের রাজ্য অ্যাসোসিয়েশন গুলো, যেগুলো বিশেষ করে ন্যাশনাল স্পোর্টস ফেডারেশনের অনুমোদন প্রাপ্ত, তারাই দল গঠনের মাধ্যমে রাজ্য দল পাঠাতে পারবে। বেশ ক-টি রাজ্য সংস্থা যথারীতি নামের তালিকা তুলে দিয়েছে। যে সকল সংস্থা এখনও রাজ্য দল চূড়ান্ত করেনি, তাদের দ্রুত তালিকা জানাতে আহ্বান করা হয়েছে। উল্লেখ্য, অলিম্পিক আসরে খেলোয়ারদের যাতায়াতের বিষয়ে সংশ্লিষ্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন দেখবে। সিলেকশন ট্রায়ালের ক্ষেত্রে কোনও রকম টি এ/ ডি এ দেওয়া হবে না। দপ্তর তিন মার্চের মধ্যে নামের তালিকা নেবে। ‌ স্টেট অলিম্পিক এসোসিয়েশন থেকে খেলোয়াড়দের টি-শার্ট প্রদান করা হবে বলে আগেই বিবৃতিতে জানানো হয়েছিল।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026

অ্যাথলেটিক্সকে বিদায় জানালেন এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতের প্রথম হেপ্টাথলিট স্বপ্না বর্মণ

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চোট-আঘাতের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ইতি টেনে অ্যাথলেটিক্স থেকে অবসরের ঘোষণা করলেন এশিয়ান গেমসে হেপ্টাথলনে…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top