News Flash

  • Home
  • প্রধান খবর
  • ঝাড়খণ্ড ট্রেন দুর্ঘটনায় শোক প্রকাশ খাড়গের, নিরপেক্ষ তদন্তের দাবি কংগ্রেস সভাপতির
Image

ঝাড়খণ্ড ট্রেন দুর্ঘটনায় শোক প্রকাশ খাড়গের, নিরপেক্ষ তদন্তের দাবি কংগ্রেস সভাপতির

নয়াদিল্লি, ২৯ ফেব্রুয়ারি (হি.স.) : কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ঝাড়খণ্ড ট্রেন দুর্ঘটনায় শোক প্রকাশ করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। এই ট্রেন দুর্ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন কংগ্রেস সভাপতি। খাড়গে বৃহস্পতিবার তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, ঝাড়খণ্ডের জামতারায় ঘটে যাওয়া ট্রেন দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক। মানুষের প্রাণহানির খবর অত্যন্ত দুঃখজনক। আমাদের তরফ থেকে মৃতদের পরিবারকে গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। রেলওয়ের তরফ থেকে এবং সরকারী প্রশাসনের অবিলম্বে ত্রাণ কাজ শুরু করা উচিত, সেইসঙ্গে কংগ্রেস কর্মীদের যথাযথ সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে।” কংগ্রেস সভাপতি খাড়গে আরও লিখেছেন যে, “রেল মন্ত্রকের এই মর্মান্তিক দুর্ঘটনার দায় নেওয়া উচিত এবং একটি নিরপেক্ষ তদন্ত করা উচিত যাতে নিরাপত্তার ত্রুটির জন্য দায়ীরা জবাবদিহি করতে বাধ্য হয়।”

Releated Posts

‘রাহুল গান্ধী পালাবেন না’ পোস্টার হাতে সংসদ চত্বরে এনডিএ সাংসদদের প্রতিবাদ মিছিল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের দাবিকে ঘিরে মঙ্গলবার…

ByByNews Desk Aug 11, 2026

স্বাধীনতা দিবস ঘিরে ভারতে হামলার ছক কষতে পারে আইএসআই, সতর্ক নিরাপত্তা সংস্থাগুলি

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের আগে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই-সমর্থিত উপাদানগুলি ভারতে বড় ধরনের…

ByByNews Desk Aug 11, 2026

এআই-চালিত জিইএম প্ল্যাটফর্মে আরও দক্ষ ও সাশ্রয়ী হবে সরকারি ক্রয়: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত সরকারি ই-মার্কেটপ্লেস প্ল্যাটফর্ম ক্রেতা ও বিক্রেতাদের সরকারি ক্রয় প্রক্রিয়ায় আরও বুদ্ধিদীপ্তভাবে…

ByByNews Desk Aug 11, 2026

‘পিএসবি কনফ্লুয়েন্স’-এ সহযোগিতামূলক আলোচনা ও সেরা পদ্ধতি বিনিময়ে জোর সরকারের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): সহযোগিতামূলক আলোচনা এবং সেরা পদ্ধতি বিনিময়ের লক্ষ্যে আগামী ১৭ ও ১৮ আগস্ট নয়াদিল্লিতে ‘পিএসবি…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top