News Flash

  • Home
  • প্রধান খবর
  • পাসপোর্ট রিনিউয়াল করাতে উদ্যোগী মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, আগামী মাসে যেতে পারেন বিদেশ
Image

পাসপোর্ট রিনিউয়াল করাতে উদ্যোগী মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, আগামী মাসে যেতে পারেন বিদেশ

পাটনা, ২৯ ফেব্রুয়ারি (হি.স.) : শীঘ্রই বিদেশ সফরে যেতে পারেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তিনি তাঁর পাসপোর্ট রিনিউয়াল করতে দিয়েছেন। মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার পাটনার মৌর্য লোকে গিয়ে সেখানে তিনি আঞ্চলিক পাসপোর্ট অফিসে তাঁর পাসপোর্ট রিনিউয়ালের জন্য প্রয়োজনীয় নথি জমা দিয়েছেন। বিহারের মুখ্যমন্ত্রীর পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছে এইজন্যই তিনি এদিন পাসপোর্টের কার্যালয়ে যান।

জানা গিয়েছে যে বাজেট অধিবেশন শেষে তিনি ৬ দিনের ইউরোপ সফরে যাবেন। মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের পাশাপাশি রাজ্যসভার সাংসদ সঞ্জয় কুমার ঝা এবং কয়েকজন আধিকারিকেরও বিদেশ যাওয়ার পরিকল্পনা রয়েছে। মুখ্যমন্ত্রী আগামী ৪ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত ইউরোপ সফরে থাকবেন। এসময় তিনি স্কটল্যান্ডের পাশাপাশি ইউরোপের অন্যান্য দেশেও সফর করবেন। জানা গিয়েছে যে নীতিশ কুমার সেখানে একটি মিউজিয়াম পরিদর্শনে যাবেন। মুখ্যমন্ত্রীর পাসপোর্ট রিনিউয়ালের ফলে ওঁনার বিদেশ যাত্রার সম্ভাবনা বেড়ে গিয়েছে। কিন্তু বিহারের মুখ্যমন্ত্রীর বিদেশযাত্রা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top