News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কায়াকল্প প্রকল্পে ২০২৩-২৪ অর্থ বছরে সাব্রুম মহকুমা দুটি বিভাগে প্রথম
Image

কায়াকল্প প্রকল্পে ২০২৩-২৪ অর্থ বছরে সাব্রুম মহকুমা দুটি বিভাগে প্রথম

সাব্রুম, ২৮ ফেব্রুয়ারি: কায়াকল্প প্রকল্পে ২০২৩-২৪ অর্থ বছরে,জেলা, মহকুমা ও প্রাথমিক হাসপাতালগুলোর নির্বাচিত তালিকা প্রকাশ হয়েছে। এতে মহকুমা ও প্রাথমিক বিভাগ দুটো বিভাগে প্রথম স্থান দখলে রাখলো সাব্রুম মহকুমা। স্বচ্ছতার দিক থেকে সারারাজ্যের মধ্যে  মহকুমা হাসপাতাল হিসেবে সাব্রুম মহকুমা এবং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র হিসেবে মনোনীত হয়েছে রূপাইছড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। জেলা হাসপাতাল হিসেবে এবার কায়াকল্প পুরস্কার পাচ্ছে ধলাই জেলা হাসপাতাল।

সাব্রুম মহকুমা হাসপাতাল ৯৬ দশমিক ১৪ পয়েন্ট নিয়ে প্রথম স্থান দখল করেছে। জেলা স্তরের প্রতিযোগিতায় ধলাই জেলা হাসপাতাল ৮৮ দশমিক০১ পয়েন্ট নিয়ে স্তরে প্রথম হয়েছে। কমিউনিটি স্তরে প্রথম হয়েছে মোহনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। মোট নম্বর পেয়েছে ৭২ দশমিক ৫।

প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের প্রতিযোগিতায় সাব্রুম মহকুমারে রুপাইছড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ৯৪দশমিক.৪ নিয়ে প্রথম হয়েছে। এই চারটি হাসপাতাল  কে আর্থিক অনুদান দেওয়া হবে।

প্রসঙ্গতঃ উল্লেখ,মনুবাজার গ্রামীণ হাসপাতাল টানা তিনবার কায়াকল্পে রাজ্যে প্রথম হবার রেকর্ড রয়েছে এছাড়াও আরো দু’বার এই পুরস্কার পেয়েছে। এবারো কায়াকল্পে দুটি বিভাগে সাব্রুম মহকুমারে নাম থাকাতে স্বাভাবিক ভাবে খুশি সকলে।

Releated Posts

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026

চাকমাঘাটে বারবার পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, দুর্ভোগে গ্রামবাসী

আগরতলা, ১১ আগস্ট: গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে সরকারি উদ্যোগে পরিকাঠামো তৈরি করা হলেও…

ByByReshmi Debnath Aug 11, 2026

দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত ১

তেলিয়ামুড়া, ১১ আগস্ট: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top