News Flash

  • Home
  • দেশ
  • সন্দেশখালি যাওয়ার পথে বাধার মুখে পড়তে হল কংগ্রেস প্রতিনিধিদল
Image

সন্দেশখালি যাওয়ার পথে বাধার মুখে পড়তে হল কংগ্রেস প্রতিনিধিদল

উত্তর ২৪ পরগনা, ২৭ ফেব্রুয়ারি, (হি.স.): সন্দেশখালি যাওয়ার পথে বাধার মুখে পড়তে হল কংগ্রেস প্রতিনিধি দলকেও। সৌম্য আইচের নেতৃত্বে সন্দেশখালি যাচ্ছিল কংগ্রেসের প্রতিনিধি দল। তবে ন্যাজাটের কাছে আখড়াতলা পোলে আটকে দেওয়া হয়েছে কংগ্রেসকে।

গত কদিন ধরেই বিজেপি, সিপিএমের তরফে সন্দেশখালি যাওয়ার চেষ্টা করলেই পুলিশ বাধা দিচ্ছে। বিষয়টি গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত। এদিনও বাধা পেয়ে পুলিশের কাছে সৌম্য কৈফিয়ৎ চান, ঠিক কী কারণে তাঁর পথরোধ করা হচ্ছে? তৃণমূল নেতা-মন্ত্রীরা সন্দেশখালি যেতে পারলে কংগ্রেস প্রতিনিধিরা কেন পেতে পারবেন না? পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে সৌম্য বলেন, পশ্চিমবঙ্গকে জেলখানায় পরিণত করা হয়েছে। ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক অল্প কথায় দায়সাড়া উত্তর দিয়ে এড়িয়ে যান। শেষ পর্যন্ত কংগ্রেস প্রতিনিধিরা গন্তব্যে যেতে পারেননি।

প্রসঙ্গত, এদিন এর আগে সন্দেশখালি যাওয়ার কর্মসূচি ছিল আইএসএফ বিধায়ক

নৌশাদ সিদ্দিকির। সায়েন্স সিটির কাছে আটকে দেওয়া হয় তাঁকে। তারপর গ্রেফতার করা হয় আইএসএফ বিধায়ক। বিকেলের পর অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয়।

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026

আইজিআই বিমানবন্দরে সোনা পাচারের চেষ্টা ভেস্তে দিল সিআইএসএফ, উদ্ধার ১.২১ কেজি সোনা ও প্রায় ২ লক্ষ টাকা নগদ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-এর টার্মিনাল-১-এ সোনা পাচারের একটি বড় চেষ্টা ভেস্তে দিল কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 17, 2026

উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জামাত-ই-ইসলামি হিন্দের, উদ্বেগ রাজ্যসভা নির্বাচন ও পশ্চিমবঙ্গ পরিস্থিতি নিয়েও

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা উচ্ছেদ ও ভাঙচুর অভিযান, মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি, রাজ্যসভা নির্বাচনের…

ByByNews Desk Jun 16, 2026

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top