News Flash

  • Home
  • খেলা
  • নাগাল্যান্ডে নর্থ-ইস্ট অলিম্পিকের জন্য রাজ্য দল চূড়ান্তকরণ ৩ মার্চ
Image

নাগাল্যান্ডে নর্থ-ইস্ট অলিম্পিকের জন্য রাজ্য দল চূড়ান্তকরণ ৩ মার্চ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারি।। প্রস্তুতি চলছে জোর কদমে। নাগাল্যান্ডে নর্থ-ইস্ট অলিম্পিক গেমস ২০২৪ অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১৮ থেকে ২৩ মার্চ। ৬ দিন ব্যাপী আয়োজিত এই পূর্বোত্তর অলিম্পিক গেমসে অ্যখলেটিক্স, বক্সিং, ব্যাডমিন্টন, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, ফ্রিস্টাইল রেসলিং, লন টেনিস, টেবিল টেনিস, তাইকুন্ডু, ভলিবল, ঊশু খেলা হবে। কোন্ ইভেন্টে কতজন করে খেলোয়াড় অংশ নেবে, পুরুষ এবং মহিলা উভয় বিভাগে, তা পর্যন্ত নির্ধারিত করে দেওয়া হয়েছে। যেমন অ্যাথলেটিক্সে পুরুষ ও মহিলা থেকে ২২ জন করে, বক্সিংয়ে ১০ জন করে, ব্যাডমিন্টনে তিনজন করে, বাস্কেট বলে পুরুষ বিভাগে ১২ জন, ক্রিকেটে পুরুষ বিভাগে ১৫ জন, ফুটবলে পুরুষ বিভাগে ২০ জন, ফ্রিস্টাইল রেসলিং-এ পুলিশ বিভাগে ৬ জন মহিলা বিভাগে পাঁচ জন, লন টেনিসে পুরুষ ও মহিলা বিভাগে তিনজন করে, টেবিল টেনিসে ৪ জন করে তাইকুন্ডোতে পুরুষ বিভাগে ৮ জন এবং মহিলা বিভাগ ৬ জন। ভলিবলে পুরুষ বিভাগে ১২ জন, ঊশুতে পুরুষ বিভাগে সাতজন ও মহিলা বিভাগে তিনজন। অফিসিয়াল প্রতিটি ইভেন্ট থেকে দুইজন করে। তবে ফুটবল, ক্রিকেট এর ক্ষেত্রে তা তিনজন করে অফিসিয়াল অংশ নেবে। রাজ্য দল যাবে পুরোপুরিভাবে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অনুমতি ও অনুমোদনক্রমে। দল গঠনের পুরো দায়িত্ব প্রত্যেকটি ইভেন্টের রাজ্য সংস্থার হাতে। রাজ্য সংস্থাসমূহ নির্দিষ্ট উপায়ে রাজ্য দল গঠনের পর চূড়ান্ত দলের তালিকা তুলে দেবে দপ্তরের হাতে। এদিকে ত্রিপুরা স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি তথা বিধায়ক গোপাল রায় এক নোটিশে জানিয়েছেন বিভিন্ন স্পোর্টস ইভেন্টের রাজ্য অ্যাসোসিয়েশন গুলো, যেগুলো বিশেষ করে ন্যাশনাল স্পোর্টস ফেডারেশনের অনুমোদন প্রাপ্ত, তারাই দল গঠনের মাধ্যমে রাজ্য দল পাঠাতে পারবে। যাতায়াতের বিষয়ে সংশ্লিষ্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন দেখবে। সিলেকশন ট্রায়ালের ক্ষেত্রে কোনও রকম টি এ/ ডি এ দেওয়া হবে না। দপ্তর তিন মার্চের মধ্যে নামের তালিকা নেবে। ‌ স্টেট অলিম্পিক এসোসিয়েশন থেকে খেলোয়াড়দের টি-শার্ট প্রদান করা হবে। এখন খেলোয়ারদের কাছে বিষয়টা কিছুটা জটিল আকার ধারণ করেছে। যতদূর খবর ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন এ বিষয়ে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে রাজ্য দলের সাফল্য চাইছে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top