News Flash

  • Home
  • দিনের খবর
  • বিগত ১০ বছরে ভারতে নতুন রেললাইন স্থাপনের গতি দ্বিগুণ হয়েছে : প্রধানমন্ত্রী
Image

বিগত ১০ বছরে ভারতে নতুন রেললাইন স্থাপনের গতি দ্বিগুণ হয়েছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : বিগত ১০ বছরে ভারতে নতুন রেললাইন স্থাপনের গতি দ্বিগুণ হয়েছে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, জম্মু ও কাশ্মীর থেকে উত্তর-পূর্ব, ভারতীয় রেল এমন জায়গায় পৌঁছে যাচ্ছে যা মানুষ কখনও কল্পনাও করেনি। প্রধানমন্ত্রী মোদী সোমবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ভারতীয় রেলের পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন, উৎসর্গ ও ভিত্তি স্থাপন করেছেন। এই অনুষ্ঠানে তিনি বলেছেন, “এখন সারা বিশ্বে বিনিয়োগের জন্য সবচেয়ে আকর্ষণীয় স্থান হিসাবে বিবেচিত হচ্ছে ভারত। এর একটি বড় কারণ আধুনিক পরিকাঠামো। আগামী ৫ বছরে যখন এই হাজার হাজার স্টেশন আধুনিক হয়ে উঠবে এবং ভারতীয় রেলের সক্ষমতা বৃদ্ধি পাবে, তখন একটি বিশাল বিনিয়োগ বিপ্লব ঘটবে।”

প্রধানমন্ত্রীর কথায়, “ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করতে মোদী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আপনাদের অবশ্যই বুঝতে হবে, বাজেটে যতই বরাদ্দ থাকুক না কেন, তহবিল প্রবাহে ফাঁস হলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে। আমাদের সরকার গত ১০ বছরে এই ধরনের অনেক ফাঁস এবং কেলেঙ্কারি প্রতিরোধ করেছে। ফলস্বরূপ ২০১৪ সালের আগের সময়ের তুলনায় নতুন রেল লাইন স্থাপনের গতি দ্বিগুণ হয়েছে।” দেশের যুবসমাজের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেছেন, আপনাদের স্বপ্নই মোদীর সঙ্কল্প।

ভারতীয় রেলের উন্নতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, “গত দশকে আমরা সবাই নতুন ভারত গঠনের সাক্ষী হয়েছি। আগে যা স্বপ্ন ছিল তা এখন বাস্তব। ১০ বছর আগে বন্দে ভারত এবং নমো ভারত-এর মতো উন্নত এবং বিলাসবহুল ট্রেনগুলি আমাদের কল্পনার বাইরে ছিল। যদিও, এক এটি আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে উঠেছে।” অমৃত ভারত স্টেশন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, “যে কোনও শহরে, অমৃত ভারত স্টেশন আমাদের সেই শহরের বিশেষত্বের সঙ্গে বিশ্বকে পরিচিত করতে সাহায্য করবে। এই স্টেশনগুলির নির্মাণে দিব্যাঙ্গজন এবং প্রবীণদের চাহিদার যত্ন নেওয়া হয়েছে।”

Releated Posts

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, সরকারি অনুদান নিতে অস্বীকার বড় বাজেটের দুর্গাপুজো কমিটিগুলির

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে কলকাতার একাধিক বড় বাজেটের দুর্গাপুজো কমিটি রাজ্য…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top